English

25 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১২, ২০২৬
- Advertisement -

নিজের সব গানের স্বত্ব বিক্রি করে দিলেন ব্রিটনি

- Advertisements -

পপ সংগীতের জীবন্ত কিংবদন্তি ব্রিটনি স্পিয়ার্স তার ক্যারিয়ারের সমস্ত গানের স্বত্ব (মিউজিক ক্যাটালগ) বিক্রি করে দিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪৪ বছর বয়সী এই গায়িকা স্বাধীন সংগীত প্রকাশক সংস্থা ‘প্রাইমারি ওয়েভ’-এর কাছে প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলারের (প্রায় ১৬ কোটি পাউন্ড) বিনিময়ে এই স্বত্ব হস্তান্তর করেছেন। গত ৩০ ডিসেম্বর এই ঐতিহাসিক চুক্তিটি সম্পন্ন হয়।

ব্রিটনির এই ক্যাটালগের মধ্যে রয়েছে ১৯৯৯ সালে অভিষেকের পর থেকে মুক্তি পাওয়া ৯টি স্টুডিও অ্যালবাম। এর মধ্যে ‘…বেবি ওয়ান মোর টাইম’, ‘উপস!… আই ডিড ইট এগেইন’, ‘টক্সিক’ এবং ‘গিমে মোর’-এর মতো বিশ্ব কাঁপানো সব হিট গান অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বজুড়ে ১৫ কোটিরও বেশি রেকর্ড বিক্রি করা ব্রিটনি বর্তমান সময়ের অন্যতম সফল নারী শিল্পী।

দীর্ঘ ১৩ বছর বাবার কড়া আইনি অভিভাবকত্বের (কনজারভেটরশিপ) অধীনে থাকার পর ২০২১ সালে মুক্তি পান ব্রিটনি। এরপর ২০২৩ সালে নিজের আত্মজীবনী ‘দ্য ওম্যান ইন মি’-তে সেই যন্ত্রণাদায়ক অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি। ২০২৪ সালের জানুয়ারিতে ব্রিটনি ঘোষণা করেছিলেন যে, তিনি আর কখনোই সংগীতশিল্পে ফিরবেন না। ২০২২ সালে এলটন জনের সঙ্গে গাওয়া একটি ডুয়েট গানই ছিল তার শেষ কাজ।

ধারণা করা হচ্ছে, বিনোদন জগত থেকে দূরে থাকতেই তিনি এই বিশাল অঙ্কের বিনিময়ে গানের স্বত্ব বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন।

ব্রিটনি ছাড়াও প্রাইমারি ওয়েভ এর আগে প্রিন্স, হুইটনি হিউস্টন এবং নটরিয়াস বিআইজি-এর মতো তারকাদের গানের স্বত্ব কিনেছে। সাম্প্রতিক বছরগুলোতে ব্রুস স্প্রিংস্টিন, জাস্টিন বিবার, শাকিরা এবং জাস্টিন টিম্বারলেকের মতো বড় তারকারাও তাদের মিউজিক ক্যাটালগ বিক্রি করেছেন।

উল্লেখ্য, ২০০৬ সালে কার্ট কোবেইন এবং নির্ভানা ব্যান্ডের ক্যাটালগের ৫০ শতাংশ কেনার মাধ্যমে প্রাইমারি ওয়েভের যাত্রা শুরু হয়েছিল।

যদিও এই বিক্রির বিষয়ে ব্রিটনির প্রতিনিধি বা প্রাইমারি ওয়েভ আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি, তবে ঘনিষ্ঠ সূত্রগুলো চুক্তির সত্যতা নিশ্চিত করেছে। গত বছরের শেষে ব্রিটনির সাবেক স্বামী কেভিন ফেডারলাইন তার নিজস্ব স্মৃতিচারণমূলক গ্রন্থ ‘ইউ থট ইউ নিউ’ প্রকাশ করার পরপরই ব্রিটনির এই বড় আর্থিক সিদ্ধান্তের খবর সামনে এলো।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/smbf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন