‘পরিচিত সব খালাদের ফোন নাম্বার বন্ধ’, বিপাকে সাদিয়া আয়মান

- Advertisements -

ঢাকায় বসবাসকারী বাসিন্দাদের কম-বেশি অনেকেরই গৃহকর্মী নিয়ে ভোগান্তির শেষ নেই। বিশেষ করে ঈদের ছুটি শেষে গৃহকর্মীর সংকট যেন আরও বেড়ে যায়। অন্য সবার মতো এবার এমন বিপাকে পড়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।

সম্প্রতি বিষয়টি বেশ মজার ছলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই অভিনেত্রী নিজেই জানিয়েছেন। একসঙ্গে তার পরিচিত সব গৃহকর্মীর ফোন নম্বর বন্ধ পাওয়ায় তিনি রীতিমতো অবাক হয়েছেন।

বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে নিজের এই অসহায় অবস্থার কথা মজার ছলে তুলে ধরে অভিনেত্রী লেখেন, ‘আমার পরিচিত সব খালাদের (বুয়াদের) ফোন নাম্বার বন্ধ! একি অদ্ভুত মনের মিল!’

অভিনেত্রীর এমন বাস্তব ও মজাদার পোস্টে নেটিজেনরাও মন্তব্যের ঘরে মজা করে নানা মন্তব্য করেছেন। পোস্টে একজন মজার ছলে লিখেছেন তাদের সবার বুয়া হয়তো একসঙ্গে হানিমুনে গেছেন। আরেকজন ব্যবহারকারী নিজের হতাশা প্রকাশ করে লিখেছেন বুয়ারা পাগল বানিয়ে দিচ্ছে এবং তাদের কোনো খোঁজ নেই।

তবে সবচেয়ে মজার মন্তব্যটি করেছেন আরেক ব্যবহারকারী। তিনি লিখেছেন বুয়াদের হয়তো নিজস্ব প্রাইভেট ফেসবুক গ্রুপ বা কমিটি আছে এবং সেই কমিটির সিনিয়র বডির সিদ্ধান্ত অনুযায়ী সবার ফোন বন্ধ বা রিসিভ না করার এই নিয়ম এখন জারি রয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2ze5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন