পরিণীতিকে বিয়ের পর থেকেই দলীয় কাজে মন নেই, কপাল পুড়ল রাঘবের

- Advertisements -

রাঘব চাড্ডাকে রাজ্যসভার ডেপুটি নেতার পদ থেকে সরিয়ে দিল আম আদমি পার্টি (আপ)। অরবিন্দ কেজরিওয়ালের দল রাজ্যসভার সচিবালয়কে চিঠি পাঠিয়ে দলীয় সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। রাঘবের বদলে ডেপুটি লিডার করা হবে পাঞ্জাব থেকে রাজ্যসভায় নির্বাচিত শিক্ষাবিদ অশোক মিত্তলকে।  বিষয়টি নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক মহলে বেশ আলোচনা শুরু হয়েছে।

আনন্দবাজার এক প্রতিবেদনে জানিয়েছে, গত দুবছর ধরেই আপের কর্মসূচিতে অনিয়মিত ছিলেন রাঘব। গত বছর দিল্লি বিধানসভার ভোটের প্রচারেও তাকে দেখা যায়নি। এমনকি শুল্ক দুর্নীতি মামলায় আপ প্রধান কেজরিওয়াল মুক্তি পাওয়ার পরও তার সঙ্গে দেখা করেননি রাঘব। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে গত কয়েক মাস ধরেই জল্পনা চলছিল। এমন পরিস্থিতিতে সেই জল্পনা আরও জোরালো হল।

এদিকে রাঘব ও তার স্ত্রী অভিনেত্রী পরিণীতি চোপড়ার সম্পত্তি নিয়ে আলোচনা চলছে। ২০২৩ সালের সেপ্টেম্বরে বিয়ে করা পরিণীতি ও রাঘব দুজন ভিন্ন কর্মজগতের মানুষ। তবে বলিউডে তারা ‘পাওয়ার কাপল’ হিসাবেই পরিচিত। প্রায়ই টিনসেল টাউনের খবরে উঠে আসেন তারা।

পরিণীতির অভিনয়ের সফর শুরু হয়েছিল ‘লেডিজ ভার্সাস রিকি বেহল’ সিনেমার মাধ্যমে। তার পরে ‘ইশকজাদে’ সিনেমার নায়িকার চরিত্রে দেখা যায় তাকে। বক্সঅফিসে ঝড় তুলেছিল সেই ছবি। এর পরেও বেশ কিছু ছবিতে সাড়া ফেলেন তিনি। ২০২৪ সালে পরিণীতির ছবি ‘অমর সিংহ চমকিলা’ বিশেষভাবে প্রশংসিত হয়। অভিনয়ের পাশাপাশি ব্র্যান্ডের হয়ে প্রচার করেও উপার্জন করেন অভিনেত্রী। তিনি সুগায়িকাও। কয়েকটি ছবিতে প্লেব্যাক গেয়েছেনও। শোনা যায়, তার কাছে ৭৪ কোটি টাকার সম্পত্তি রয়েছে।

বান্দ্রায় একটি বিলাসবহুল বাড়ি রয়েছে পরিণীতির যার দাম ২২ কোটি টাকা। এর পাশাপাশি তার গাড়ির সম্ভারও নাকি বেশ লোভনীয়। সেই সম্ভারে একটি ১ কোটি ৩০ লাখ টাকার গাড়িও রয়েছে। প্রথম ছবির মাধ্যমেও আকাশছোঁয়া অংক উপার্জন করেছিলেন তিনি। নবাগতা অভিনেত্রী হিসাবে নজির গড়েছিলেন তিনি। যে বছর তিনি ছবিতে অভিনয় শুরু করেছিলেন, সেই বছর ৫ কোটি ৩৬ লাখ টাকা রোজগার করেছিলেন তিনি।

অন্যদিকে রাঘবের মোট সম্পত্তির পরিমাণ অনেকটাই কম। শোনা যায়, তিনি ৫০ লাখ টাকার সম্পত্তির মালিক। তার কাছে রয়েছে একটি ৩৬ লাখ টাকার বাড়ি এবং একটি মারুতি সুজ়ুকি সুইফ্ট ডিজ়ায়ার গাড়ি। সেই সঙ্গে ৪ লাখ ৯৪ হাজার টাকার স্বর্ণ রয়েছে তার কাছে।

স্বামী-স্ত্রী দুজনের মোট সম্পত্তির পরিমাণ ৭৪ দশমিক ৫ কোটি টাকা। ২০২৩ সালে বিয়ে করেছিলেন রাঘব ও পরিণীতি। ২০২৫ সালে তাদের কোলে আসে সন্তান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2vjt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন