পাল্টা ২ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি অভিনেত্রীর

- Advertisements -

নাসিম রুমি: টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর বিরুদ্ধে ২০ লাখ টাকার মানহানির মামলা করেছেন জ্যোতিষী তনয় শাস্ত্রী। তবে এর জবাবে পাল্টা মামলা করে ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেছেন অভিনেত্রী নিজেই।

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ-এর প্রতিবেদন অনুযায়ী, গ্রেফতার হয়ে ১৩ দিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তনয় শাস্ত্রী। এরপর গত ১৮ ফেব্রুয়ারি মিমির বিরুদ্ধে মানহানির অভিযোগে মামলা দায়ের করেন তিনি এবং ২০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করেন।

Advertisements

এই খবর জানার পর বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পাল্টা মামলা করেন মিমি চক্রবর্তী। এ সময় তিনি ২ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি করেন। পাশাপাশি শর্ত জুড়ে দেন—তার বিরুদ্ধে করা মামলা ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করতে হবে এবং প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

ঘটনার সূত্রপাত গত ২৫ জানুয়ারি। পশ্চিমবঙ্গের বনগাঁয় একটি অনুষ্ঠানে অংশ নিতে যান মিমি। অভিযোগ, অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই তনয় শাস্ত্রী মঞ্চে উঠে অনুষ্ঠান বন্ধ করার জন্য চাপ সৃষ্টি করেন। পরিস্থিতি বিবেচনায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে দর্শকদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ত্যাগ করেন অভিনেত্রী।

পরবর্তীতে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে। কয়েকদিন কারাভোগের পর জামিনে মুক্তি পান তিনি।

Advertisements

বর্তমানে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলায় বিষয়টি নতুন মোড় নিয়েছে। আইনি প্রক্রিয়ার মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে বলে জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/543y
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন