পূজার সাজ নিয়ে বিতর্কে নুসরাত

- Advertisements -

সম্প্রতি মা হয়েছেন নুসরাত জাহান। যশ দাশগুপ্তকে ‘স্বামী’ হিসেবেও স্বীকার করেছেন তিনি। এরপর থেকেই রয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায়। এবার যশের সঙ্গে দূর্গা পূজায় হাজির হয়ে বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই  সাংসদ।

দূর্গা পূজায় যশের সঙ্গে মণ্ডপে ঘুরে বেড়িয়েছেন নুসরাত। একসঙ্গে মিলে বাজিয়েছেন ঢাক-ঢোলও। এদিন শাড়ির সঙ্গে মানানসই গহনা পরেছিলেন তিনি। সাজের সাথে শোভা পাচ্ছিল লাল লাল রঙের টিপ। এসব ছাড়াও লাস‌্যময়ী নুসরাতের হাতে পরা শাঁখা-পলা নজর কেড়েছে সবার।

Advertisements

এই পূজার সাজে ছবি পোস্ট করে ফের আলোচনায় এসেছেন নুসরাত। অনেক অনেক ধরণের মন্তব্য করেছেন। একজন লিখেছেন,‘শাঁখা-পলা পরেছ, কিন্তু কার নামে দিদি সেটাই জানতে চাইছিলাম।’ আরেকজন লেখেন, ‘মুসলমান হয়ে এই অবস্থা।’ তবে অনেকে আবার প্রশংসাও করেছেন। একজন নুসরাতের রূপের প্রশংসা করে লেখেন, ‘খুব সুন্দর লাগছে তোমাকে।’

Advertisements

তবে নুসরাত যে মানুষের কথায় কান দেন না কার প্রমাণ দিয়েছেন অনেকবার। বরাবরের মত এবারো নিশ্চুপ টলিউড এই অভিনেত্রী।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vwpy
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন