পোস্টারেই বাজিমাত বিগ বাজেট সিনেমা ‘রাকা’

- Advertisements -

নাসিম রুমি: ভারতের জনপ্রিয় প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচারস তাদের বহুল প্রতীক্ষিত বড় বাজেটের ফ্যান্টাসি-অ্যাকশন সিনেমার নাম ঘোষণা করেছে। সিনেমাটির নাম রাখা হয়েছে ‘রাকা’।

বুধবার (৯ এপ্রিল) অভিনেতা আল্লু অর্জুন এর জন্মদিন উপলক্ষে চলচ্চিত্রটির পোস্টার প্রকাশ করা হয়। পোস্টার প্রকাশের পরপরই এটি সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে।

সিনেমাটি পরিচালনা করছেন অ্যাটলি এবং এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন আল্লু অর্জুন ও দীপিকা পাডুকোন। এটি পরিচালক অ্যাটলি ও আল্লু অর্জুনের প্রথম যৌথ কাজ।

পিঙ্কভিলার প্রতিবেদন অনুযায়ী, ‘রাকা’ একটি প্যান-ইন্ডিয়ান মেগা প্রজেক্ট, যেখানে উন্নত ভিএফএক্স, উচ্চমাত্রার অ্যাকশন দৃশ্য ও ফ্যান্টাসি উপাদান থাকবে।

এশিয়ানেট নিউজের প্রতিবেদনের অনুযায়ী, সিনেমাটির বাজেট প্রায় ৮০০ থেকে ৯০০ কোটি রুপি। এর মধ্যে আল্লু অর্জুন পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১৭৫ কোটি রুপি। এমনকি তিনি সিনেমার লাভের ১৫ শতাংশ নেবেন বলেও জানা গেছে।

এমনকি জওয়ান সিনেমার সাফল্যের পর, অ্যাটলি তার পারিশ্রমিক বাড়িয়েছেন। এই সিনেমার জন্য তিনি ১০০ কোটি রুপি পারিশ্রমিক নিচ্ছেন। যদিও শাহরুখ খানের সিনেমার জন্য তিনি মাত্র ৩০ কোটি টাকা পেয়েছিলেন।

এছাড়া দীপিকা পাডুকোন পারিশ্রমিক হিসেবে পাচ্ছেন প্রায় ২০ থেকে ২৫ কোটি টাকা।

বিগ বাজেট এই সিনেমাটি ভারতীয় সিনেমাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও বিস্তৃত করতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7loz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন