English

26 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
- Advertisement -

প্রতিভাবান অভিনেতা জুবের আলম এর মৃত্যুবার্ষিকী আজ

- Advertisements -

এ কে আজাদ: জুবের আলম। অভিনেতা। একজন প্রতিভাবান খলঅভিনেতা ছিলেন । বাংলাদেশের চলচ্চিত্রের সত্তর-আশির দশকের একজন জনপ্রিয় খলনায়ক ছিলেন তিনি। বহু হিট-সুপারহিট ছবিতে দাপটের সাথে অভিনয় করে গেছেন। খলনায়ক হিসেবে একসময় চলচ্চিত্রে তাঁর যেমন চাহিদা ছিল, তেমনই ছিল জনপ্রিয়তাও। সেই সময়ের সব টপ নায়ক-নায়িকাদের বিপরীতে তিনি ছিলেন ভিলেন চরিত্রে শক্তিমান অভিনেতা ।

প্রতিভাবান অভিনেতা জুবের আলম-এর মৃত্যুবার্ষিকী আজ। তিনি ২০০২ সালের ৬ ফেব্রুয়ারী, মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। প্রয়াত গুণি অভিনেতা জুবের আলম প্রতি গভীর শ্রদ্ধা জানাই। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

অভিনেতা জুবের আলম ১৯৩৪ সালের ২৭ জানুয়ারী ফরিদপুর জেলায়, জন্মগ্রহন করেন।
প্রথমে মঞ্চনাটক দিয়ে তাঁর অভিনয় জীবনে প্রবেশ। তারপর ঢাকা রেডিওতে নাট্যশিল্পী হিসেবে যোগ দেন। এরপর আসেন চলচ্চিত্রে। জুবের আলম যেসব চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- জয় বাংলা, আমার জন্মভুমি, শ্রীমতী ৪২০, অন্তরালে, মাসুদ রানা, লাভ ইন সিমলা, বাদী থেকে বেগম, কি যে করি, দস্যুবনহুর, আপনজন, প্রতিনিধি, চলো ঘর বাঁধি, ছক্কা পাঞ্জা, ফকির মজনু শাহ্, মমতা, অভিযোগ, চম্পা চামেলি, দুনিয়াদারি, অভিযান, ভাগ্যলক্ষ্মী, সম্রাট, সোহেল রানা, পাহাড়ী ফুল, অশান্তি, প্রহরী, ছেলে কার, প্রভৃতি ।

জুবের আলম অনেক টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। বাংলাদেশ টেলিভিশনের একজন জনপ্রিয় নাট্যশিল্পী ছিলেন।

জুবের আলম একজন ভালোমানের অভিনয়শিল্পী হিসেবে, সিনেমা দর্শকদের স্মৃতিতে আজও অম্লান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/jntc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন