জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর আজ (১৯ এপ্রিল) জন্মদিন। দেড় যুগেরও বেশি সময় ধরে অভিনয়ে সক্রিয় এই অভিনেত্রী নাটক থেকে সিনেমা-সব ক্ষেত্রেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। তবে এই সফল যাত্রার শুরুটা ছিল অনেকটাই অনিশ্চয়তা আর অভিজ্ঞতাহীনতার ভেতর দিয়ে।
অভিনয় জীবনের শুরুর দিকের স্মৃতিচারণ করতে গিয়ে মেহজাবীন জানান, প্রথম নাটকে কাজ করার আগে তার মনে ছিল অনেক ভুল ধারণা। তার ভাষায়, ‘আমি আগে ভাবতাম, শুটিংয়ের আগে শিল্পীদের চিত্রনাট্য দেওয়া হয়, অনুশীলন করতে হয়। কিন্তু অনুশীলন তো দূরের কথা, শুটিংয়ের আগেই চিত্রনাট্যই পেলাম না। তখন ভয় পেয়েছিলাম, ক্যামেরার সামনে কীভাবে কী করব বুঝতে পারছিলাম না।’
প্রথম নাটক ‘তুমি থাকো সিন্ধু পাড়ে’-তে তার সহশিল্পী ছিলেন মাহফুজ আহমেদ। সেই সময় তার অভিনীত নাটক দেখার সুযোগও হয়নি মেহজাবীনের। তবে বাবা-মায়ের কাছ থেকে শুনেছিলেন তিনি একজন জনপ্রিয় অভিনেতা। শুটিংয়ের আগে তাই কিছুটা নার্ভাসনেস কাজ করছিল।
প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, ‘সবকিছু মিলিয়ে ভয় আর নার্ভাসনেস ছিল। শুটিংয়ে মাকে সঙ্গে নিয়েই গিয়েছিলাম।’

এই প্রথম নাটকে অভিনয় করেই পারিশ্রমিক পান ১৫ হাজার টাকা। সেই টাকা হাতে পাওয়াটা তার জন্য ছিল এক নতুন অভিজ্ঞতা। শুটিং শেষে মায়ের সঙ্গে চট্টগ্রামে ফিরে যান তিনি। ক্যারিয়ারের শুরুর দিকে নিয়মিত চট্টগ্রাম থেকে ঢাকায় এসে কাজ করতে হতো তাকে।
সময়ের সঙ্গে নাটক থেকে সিনেমায় নিজের অবস্থান শক্ত করেছেন মেহজাবীন। তাকে সর্বশেষ দেখা গেছে মাকসুদ হোসাইন পরিচালিত ‘সাবা’ সিনেমায়। পরে তিনি কাজ করেছেন শঙ্খ দাসগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’তে। এখন তিনি নাটকের পাশাপাশি সিনেমা ও ওটিটি নিয়েই বেশি ব্যস্ত সময় পার করছেন।