প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালার কার্পেটে হাঁটলেন শাহরুখ

- Advertisements -

নাসিম রুমি: নতুন ইতিহাস রচনা করলেন বলিউড বাদশা শাহরুখ খান। প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে মেট গালায় অভিষেক হলো তার।

নিউইয়র্কের মিউজিয়াম অফ আর্ট কস্টিউম ইনস্টিটিউটের ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে শাহরুখ হাঁটলেন গায়ে কালো স্যুট, পড়নে কোমরবন্ধ, কালো সিল্কের শার্ট এবং টেলকোট। হাতে ছড়ি। সেই সঙ্গে দুই হাতের আঙুল ভর্তি গয়না। বুকের কাছে ঝুলছে হার এবং পেনডেন্ট। তবে নজর কাড়ল বুকের K লেখা পেনডেন্ট ।

Advertisements

এই পোশাকের ডিজাইন তৈরি করেছেন সব্যসাচী মুখোপাধ্যায়। আর সেই পোশাক পরেই নিউইয়র্কে মেট গালার মতো বিশ্বমানের ফ্যাশন ইভেন্টে রং ছড়ালেন ‘জওয়ান’। সব্যসাচীর সঙ্গে জুটি বেঁধে মেট গালায় তাক লাগালেন শাহরুখ খান।

ঐতিহ্যবাহী এই ফ্যাশন ইভেন্টে বিশ্বের নামী ফ্যাশন ব্র্যান্ড, ডিজাইনার ও মডেলদের দেখা যায় এখানে। গতবছর সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা শাড়িতে মেট গালার রেড কার্পেটে বাজিমাত করেছিলেন আলিয়া ভাট। আর এবার মেট গালার রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে ইতিহাস তৈরি করলেন বাদশা।

Advertisements

এবার ওই ফ্যাশান ইভেন্টে শাহরুখ থাকবেন বলে জানার পরে উত্তেজনা ছিল তুঙ্গে। মেট গালার শোতে অংশ নেওয়ার জন্য রোববারই তিনি সেখানে পৌঁছে গিয়েছিলেন। মেট গালার রেড কার্পেটে তার হাতে ছিল বাঘের মুখ আঁকা ড্যান্ডি কেন। যেটা সোনা দিয়ে মোড়া বলে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন সব্যসাচী। তার তৈরি কালো পোশাককে শাহরুখ বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছেন শাহরুখ বলেও জানান তিনি। তার গলায় কে লেখা যে পেনডেন্ট ঝুলছিল তা রাজার প্রতীক বলেও জানা গেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/kmvd
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন