প্রভাসের গালে চড়! কী ঘটেেছিল?

- Advertisements -

নাসিম রুমি:  প্রিয় তারকাকে কাছে পেয়ে উচ্ছ্বাসের শেষ ছিল না। নিজেকে সামলে রাখাও যেন বেশ কঠিন হয়ে পড়েছিল। কিন্তু এমন মুহূর্তেই এক নারী ভক্ত যে কাণ্ড ঘটনালেন সেটা রীতিমতো বেশ অবাকই করল নেটিজেনদের।

কি ঘটল? সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল এক ভিডিওতে দেখা গেছে, দক্ষিণী সুপারস্টার প্রভাসকে বিমানবন্দরে দেখতে পেয়ে তার সঙ্গে ছবি তুলতে ছুটে আসছেন এক নারী অনুরাগী। প্রভাসের সঙ্গে ছবিও তুললেন তিনি। কিন্তু তারপরেই প্রভাসের গালে পড়ল সপাট চড়!

Advertisements

অভিনেতার গালে থাপ্পড় মেরেই সেখান থেকে দৌড়ে পালান ওই নারী। এসময় তার উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। ভিডিও দেখলে বোঝা যায়, তারকাকে আঘাত করার জন্য মারেননি ওই অনুরাগী। মজার ছলেই চড় কষিয়ে দিয়েছিলেন তিনি। তবে ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে যান প্রভাস নিজেও।

শীঘ্রই বক্স অফিসে মুক্তি পাবে প্রভাসের ‘সালার’। টানা কয়েকটি ছবি ফ্লপের পর পিছিয়ে দেওয়া হয়েছে সিনেমাটি মুক্তি পাওয়ার সময়।

Advertisements

গত ২৮ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা ছিল ‘সালার’-এর। তার মাত্র দু’সপ্তাহ আগে ছবির নির্মাতাদের তরফে ঘোষণা করা হয়, অনিবার্য কারণবশত পিছিয়ে দেওয়া হচ্ছে ‘সালার’এর মুক্তি। সেপ্টেম্বরের বদলে এবার ডিসেম্বরে মুক্তি পাচ্ছে ‘সালার’।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zmw3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন