প্রয়াত মায়ের শাড়িতে তৈরি পাঞ্জাবি, ঈদে আবেগঘন বার্তা শুভর

- Advertisements -
ঢাকাই সিনেমার চিত্রনায়ক আরিফিন শুভ। ওটিটি প্ল্যাটফর্ম সনি লিভের অরিজিনাল সিরিজ ‘জ্যাজ সিটি’-এর মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে নিজের শক্ত অবস্থানের জানান দিয়েছেন তিনি।
Advertisements

তবে গ্ল্যামার আর সাফল্যের ভিড়েও এবারের ঈদে শুভকে ছুঁয়ে গেছে এক বিষণ্ণ, মধুর স্মৃতি।

Advertisements

ঈদুল ফিতর উপলক্ষে সামাজিকমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় ভক্তদের শুভেচ্ছা জানান এই অভিনেতা।

সেখানে তিনি শেয়ার করেন নিজের বিশেষ এক আবেগের কথা। কোনো দামি ব্র্যান্ডের পোশাক নয়, বরং পরলোকগত মায়ের স্মৃতিকে জড়িয়ে এবারের ঈদ উদযাপন করছেন তিনি।ভিডিও বার্তায় শুভ বলেন, এইবার ঈদটা আমার জন্য একটু স্পেশাল। প্রায় দেড়-দুই বছর ধরে আমি একটা কাজ করছিলাম ‘জ্যাজ সিটি’ নামে, সেটি সম্প্রতি মুক্তি পেয়েছে।
আপনারা দেখলে খুশি হব।’তবে ক্যারিয়ারের সাফল্যের চেয়েও ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়ে তিনি আরও বলেন, আমার ঈদ তো আগের মতোই- মায়ের শাড়ি দিয়ে বানানো পাঞ্জাবি পরে সকালে মায়ের কবর জিয়ারত করতে গিয়েছি।

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আরিফিন শুভ বলেন, ‘ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই একসঙ্গে থাকা। আশা করি, এই আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ii9a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন