প্রিয়াঙ্কাকে সাবধান করল পুলিশ

- Advertisements -

করোনার নতুন স্ট্রেনের দাপটে ব্রিটেনজুড়ে শুরু হয়েছে দ্বিতীয় দফার কঠোর লকডাউন। ব্রিটেনে যখন কড়া লকডাউন চলছে, সেই সময় বাড়ির বাইরে বের হওয়ায় নোটিশ পাঠানো হয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে।জি নিউজের।

প্রতিবেদনে বলা হয়, বর্তমানে স্বামী নিক জোনাসের সঙ্গে লন্ডনে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। পরবর্তী সিনেমা ‘টেক্সট ফর ইউ’-এর শ্যুটিংয়ের জন্যই লন্ডনে পাড়ি দেন তিনি। আচমকা সেখানে লকডাউন ঘোষণা করায় লন্ডন থেকে লস এঞ্জেলসে ফিরতে পারেননি প্রিয়াঙ্কা চোপড়া। ফলে আপাতত সেখানেই রয়েছেন প্রিয়াঙ্কা-নিক দম্পতি।

Advertisements

লন্ডনে থাককালীন আচমকাই প্রিয়াঙ্কা চোপড়া এবং তার মা মধু চোপড়াকে স্থানীয় একটি স্যালোঁতে দেখা যায়। পোষা কুকুরকে সঙ্গে নিয়ে স্যালোঁতে যান প্রিয়াঙ্কা। ওই ছবি প্রকাশ্যে আসার পরপরই প্রিয়াঙ্কা এবং স্যালোঁ কর্তৃপক্ষকে সাবধান করা হয় সে দেশের পুলিশের পক্ষ থেকে। যদিও প্রথমবার বলেই কোনও জরিমানা করা হয়নি পুলিশের পক্ষ থেকে।

ওই ঘটনার পরপরই টিম প্রিয়াঙ্কা চোপড়ার পক্ষ থেকে মুখ খোলা হয়। অভিনেত্রীর টিমের পক্ষ থেকে জানানো হয়, প্রিয়াঙ্কা লন্ডনে রয়েছেন পরবর্তী সিনেমার শ্যুটিংয়ের জন্য। হলিউডের একজন তারকা হিসেবে প্রযোজনা সংস্থার জন্যই প্রিয়াঙ্কা ওই স্যালোঁয় যান। ব্যক্তিগত প্রয়োজনে নয়, শ্যুটিংয়ের জন্যই প্রিয়াঙ্কা স্যালোঁয় যান বলেও জানানো হয়েছে অভিনেত্রীর পক্ষ থেকে।

Advertisements

সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়ার সিনেমা হোয়াইট টাইগার-এর ট্রেলার প্রকাশ্যে আসে। যেখানে রাজকুমার রাওয়ের সঙ্গে অভিনয় করেছেন তিনি। হোয়াইট টাইগারের ট্রেলার প্রকাশ্যে আসার পর প্রিয়াঙ্কার প্রশংসা শুরু করেন নিক জোনাসের বাবা। তিনি তাঁর পুত্রবধূর জন্য গর্বিত বলে জানান নিকের বাবা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/spa0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন