ফিল্মফেয়ারে মনোনয়ন পেলেন জয়া

- Advertisements -

টলিউড আয়োজিত ফিল্মফেয়ার পুরস্কারের জন্য আবারও মনোনয়ন পেয়েছেন জয়া আহসান। সমালোচকদের দৃষ্টিতে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ‘রবিবার’ ও ‘বিজয়া’ ছবির জন্য মনোনয়ন পেয়েছেন দুই বাংলার জনপ্রিয় এই নায়িকা। সেরা ছবি বিভাগে মনোনয়ন পেয়েছে ‘গুমনামি’, ‘কণ্ঠ’, ‘মিতিন মাসি’, ‘পরিণীতা’, সাঁঝবাতি’ ও ‘ভিঞ্চি দা’।

Advertisements

সেরা নির্মাতা বিভাগে মনোনয়ন পেয়েছেন অরিন্দম শীল (মিতিন মাসি), কৌশিক গাঙ্গুলি (জ্যেষ্ঠপুত্র), লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায় (সাঁঝবাতি), নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ), রাজ চক্রবর্তী (পরিণীতা) ও সৃজিত মুখোপাধ্যায় (গুমনামি)। সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেয়েছেন আবীর চট্টোপাধ্যায় (শাহজাহান রিজেন্সি), দেব (সাঁঝবাতি), পরমব্রত চট্টোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (গুমনামি), রুদ্রনীল ঘোষ (ভিঞ্চি দা) ও শিবপ্রসাদ মুখোপাধ্যায় (কণ্ঠ)। সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন কোয়েল মল্লিক (মিতিন মাসি), পাওলি দাম (কণ্ঠ), রিতুপর্ণ সেনগুপ্ত (আহা রে), শুভশ্রী গাঙ্গুলি (পরিণীতা), স্বস্তিকা মুখোপাধ্যায় (শাহ জাহান রিজেন্সি)।

৩১ মার্চ বিজয়ীদের হাতে তুলে দেয়া হবে ফিল্মফেয়ার পুরস্কার।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/608u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন