English

25 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

ফের দেবের সঙ্গে ঘনিষ্ঠ শুভশ্রী!

- Advertisements -
২০২৬ জুড়ে রূপালি পর্দা কাঁপাতে তৈরি দেব। নিজের ক্যালেন্ডার তিনি ঘোষণা করে দিয়েছেন। এই বছর তিনটি ছবি নিয়ে হাজির হবেন টলিউডের বক্স অফিস ‘কিং’ দেব। স্বাধীনতা দিবসের প্রাক্কালে বাইক অ্যাম্বুল্যান্স দাদা করিমূল হকের বায়োপিক নিয়ে হাজির হবেন দেব।
তবে সেই ছবির উন্মাদনাকে ছাপিয়ে দর্শক ব্যস্ত দেশু নিয়ে। 

কোমর বেঁধে এখন থেকেই নিজের পূজা রিলিজের প্রচারে নেমে পড়েছেন দেবও। ফের একবার প্রাক্তন প্রেমিকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছেন নায়ক। শুভশ্রীকে বাহুডোরে আগলে দেব জানালেন, তাদের আগামী ছবির অগ্রিম টিকিট বিক্রি ৫ ফেব্রুয়ারি শুরু হয়ে যাবে।

ঘোষণার সঙ্গে বাড়তি পাওনা দেশু-র কিছু মিষ্টি মুহূর্ত। আসলে মুহূর্ত ভীষণ দামী! আর সেই মুহূর্ত যদি বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক মুলার’-এ ধরা পড়ে তাহলে তো কথাই নেই!

এদিন দেবের স্টাইলিস্ট লুকে কুপোকাত সবাই। তবে ভক্তদের নজর ছবির হাসিমুখ ছাপিয়ে আটকে গেল দেবের বাঁ হাতের কব্জিতে। সেখানে জ্বলজ্বল করছে বিশ্ববিখ্যাত সুইস ব্র্যান্ড ‘ফ্রাঙ্ক মুলার’ (Franck Muller)-এর একটি মাস্টারপিস।যার দাম শুনলে আপনি ভিরমি খাবেন।

দেব যে ঘড়িটি পরেছেন, সেটি সাধারণ কোনো ঘড়ি নয়। এটি ফ্রাঙ্ক মুলার ব্র্যান্ডের আইকনিক ‘ভ্যানগার্ড ইয়াটিং’ (Vanguard Yachting) সিরিজের একটি বিশেষ মডেল। সমুদ্র এবং আভিজাত্যকে থিম করে তৈরি এই ঘড়িটির নীল ডায়াল এবং তার ওপর কম্পাস রোজের কারুকার্য একে অনন্য করে তুলেছে। এতে থাকা বড় সাদা অ্যারাবিক সংখ্যাগুলো একে আলাদা করে চিনিয়ে দেয়।

স্টেইনলেস স্টিলের বডি আর নীল রঙের প্রিমিয়াম স্ট্র্যাপে দেবের সাধারণ সাজও হয়ে উঠেছে রাজকীয়। ডায়ালের মাঝখানে একটি কম্পাস রোজ (Wind Rose) নকশা করা আছে, যা ইয়াটিং সিরিজের সিগনেচার স্টাইল। 

মূল্য কত? আন্তর্জাতিক ঘড়ি বিশেষজ্ঞদের মতে, ফ্রাঙ্ক মুলার-এর এই বিশেষ মডেলটির (V 45 SC DT AC YACHT BL) দাম আকাশছোঁয়া। ভারতীয় মুদ্রায় ট্যাক্স এবং কাস্টমস মিলিয়ে এই ঘড়িটির বাজারমূল্য আনুমানিক সাড়ে আট লক্ষ থেকে শুরু করে সাড়ে এগারো লাখ টাকা পর্যন্ত হতে পারে। অর্থাৎ কব্জিতে কার্যত একটি দামী গাড়ি নিয়ে ঘুরছেন ‘চ্যালেঞ্জ’ খ্যাত এই অভিনেতা।

ছবিতে দেবকে একটি ডেনিম শার্টের সঙ্গে মানানসই লুকে দেখা গেছে, আর পাশে অল ব্ল্যাক ড্রেসের উপর আসমানি নীল জ্যাকেটে সুন্দরী শুভশ্রী। একসময় এই জুটি পর্দায় অগুনতি হিট ছবি উপহার দিয়েছে। গত বছর মুক্তি পায় তাঁদের দশ বছর আগে শুট করা ছবি ধুমকেতু। ২০২৫-এর সবচেয়ে বড় হিট বাংলা ছবি এটি। দর্শক যে চুম্বকের মতো আটকে রয়েছে এই জুটিতে তা স্পষ্ট।

টলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে দেব বরাবরই তাঁর শৌখিনতার জন্য পরিচিত। তবে ফ্রাঙ্ক মুলার-এর মতো গ্লোবাল লাক্সারি ব্র্যান্ডের ঘড়ি তাঁর সংগ্রহে থাকা প্রমাণ করে দেয় যে, রুচি ও বিলাসিতার নিরিখে তিনি মুম্বইয়ের কোনও বড় তারকার চেয়ে কম নন।

ব্যক্তিগত জীবনের টানাপোড়েন পেরিয়ে এই জুটির রসায়ন যে আজও অটুট, এই ছবিগুলোই তার প্রমাণ। তবে ছবির গ্ল্যামারকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন দেবের সেই মহার্ঘ ঘড়ি। টলি-পাড়ার এই আড্ডার ছবি এখন সমাজমাধ্যমে ভাইরাল। কেউ প্রশংসা করছেন তাঁদের বন্ধুত্বের, তো কেউ হিসাব কষছেন দেবের কব্জিতে থাকা সেই মহার্ঘ সময়ের!
The short URL of the present article is: https://www.nirapadnews.com/8jhz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন