বলিউডে ঋত্বিকের বোন পাশমিনা!

- Advertisements -

বলিউডে পা রাখতে যাচ্ছেন ঋত্বিক রোশনের চাচাতো বোন পাশমিনা রোশন। ‘ইশক ভিশক’ সিনেমার রিমেকের মাধ্যমে বলিউডে নাম লেখাবেন রাজেশ রোশানের কন্যা পাশমিনা।

আনন্দের খবর জানিয়ে ইনস্টাগ্রামে এক পোস্টে পাশমিনা লেখেন, ‘আমার মনে হচ্ছে বছরের পর বছর পরিশ্রমের ফল পাচ্ছি। আমি খুবই উচ্ছ্বসিত, নার্ভাস। এটাই হবে আমার প্রথম অনস্ক্রিন ডেবিউ। ’

Advertisements

অন্যদিকে বোনের অভিষেক উপলক্ষে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন ঋত্বিক রোশন। এই অভিনেতা লেখেন, ‘পুরো টিমকে শুভেচ্ছা। এটি একটি ভালো টিম। পাশমিন তোমাকে নিয়ে গর্বিত। ’

এর আগে ‘ইশক ভিশক’ সিনেমাটির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন শহিদ কাপুর ও অমৃতা রাও। সিনেমাটি মুক্তি পায় ২০০৩ সালে।  প্রায় দুই দশক পর সিনেমাটির রিমেক হচ্ছে। যার নাম রেখেছে ‘ইশক ভিশক রিবাউন্ড’।

Advertisements

ইতোমধ্যেই সিনেমাটির প্রথম ঝলক প্রকাশ্যে এসেছে। পাশমিনা ছাড়াও এই সিনেমার গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন রোহিত সরাফ, জিবরান খান, নায়লা গ্রেওয়ালসহ অনেকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/vv42
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন