বলিউড কাঁপাতে আসছেন সঞ্জয়কন্যা

- Advertisements -

অভিনেতা সঞ্জয় কাপুরের মেয়ে শানায়া কাপুর। অনেক দিন ধরেই বি-টাউনে শানায়ার অভিষেক নিয়ে কানাঘুষো চলছিল। অবশেষে আনুষ্ঠানিক ঘোষণা এলো।

নির্মাতা-প্রযোজক করণ জোহরের প্রযোজনা প্রতিষ্ঠানের হাত ধরে বলিউডে যাত্রা শুরু করতে চলেছেন শানায়া।

Advertisements

ধর্ম কর্নারস্টোন এজেন্সি তাদের নতুন প্রতিভার নাম ঘোষণা করেছে। আর সেই প্রতিভা হলেন বলিউড অভিনেতা সঞ্জয় কাপুর ও মাহিপ কাপুরের মেয়ে শানায়া কাপুর।

সিনেমায় অভিষেকের সুখবরে ইনস্টাগ্রামে শানায়া লিখেছেন, প্রথম সিনেমার কাজ শুরু করার জন্য উদগ্রীব তিনি। সিনেমাটির শুট শুরু হবে জুলাইয়ে।

Advertisements

জাহ্নবী কাপুরের ‘গুঞ্জন সাক্সেনা-দ্য কার্গিল গার্ল’ সিনেমায় সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন শানায়া কাপুর। এর আগে মাহিপ কাপুরের নেটফ্লিক্স সিরিজ ‘ফেবুলাস লাইভস অব বলিউড ওয়াইভস’-এ দেখা গিয়েছিল তাকে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f1fp
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন