বাংলা সিনেমায় রাভিনা!

- Advertisements -

নাসিম রুমি: সর্বশেষ ২০১০ সালে মুক্তি পাওয়া রাজা সেন পরিচালিত ‘ল্যাবরেটরি’ সিনেমাতে দেখা গিয়েছিল রাভিনা ট্যান্ডনকে। নতুন এই সিনেমার মধ্য দিয়ে দীর্ঘ বিরতির পর বাংলা সিনেমাতে প্রত্যাবর্তন করবেন অভিনেত্রী। প্রায় ১৫ বছর পর বাংলা সিনেমায় দেখা যাবে রাভিনাকে।

বানসারা’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত পরিচালক আতিউল ইসলাম। গল্পে পুরুলিয়ার প্রেক্ষাপটে মাফিয়া এবং পুলিশের টক্কর। তারই মধ্যে রয়েছে অলৌকিক কিছু ঘটনা। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন বনি সেনগুপ্ত এবং অপরাজিতা আঢ্য। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রের জন্য নির্মাতারা রাভিনা টন্ডনকে প্রস্তাব দিয়েছেন। চরিত্রটি নাকি এক জন ক্ষুরধার রাজনীতিকের।

Advertisements

আতিউল বলেন, ‘‘বিষয়টা এখনও প্রাথমিক স্তরে রয়েছে। ছবিটা খুবই বড় আকারে তৈরি হচ্ছে বলেই আমরা রবীনার কথা ভেবেছি।’’ পরিচালক জানালেন রাভিনার সঙ্গে তিনি ইতিমধ্যেই যোগাযোগ করেছেন। এই ছবি নিয়ে দু’পক্ষের আলোচনাও হয়েছে। ‘‘চিত্রনাট্য ওর পছন্দ হয়েছে তিনি কলকাতায় শুটিংয়ে যোগ দেবেন।’’

Advertisements

সম্প্রতি পুরুলিয়ায় ‘বানসারা’র আউটডোর শেষ হয়েছে। এ বার কলকাতা এবং ঝাড়খণ্ডে শুটিং সারবেন পরিচালক। ফেব্রুয়ারির শেষে কলকাতা অংশের শুটিং শুরু হওয়ার কথা। এখন এই ছবির মাধ্যমে শেষ পর্যন্ত রাভিনা বাংলা ছবিতে ফিরে আসবেন। পরিচালক জানালেন চলতি বছরে ছবিটি পুজোর সময় মুক্তি পেতে পারে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/bv1n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন