English

32 C
Dhaka
বৃহস্পতিবার, মার্চ ৫, ২০২৬
- Advertisement -

বিবাহবিচ্ছেদের কারণেই ক্যামেরা থেকে দূরে সোহিনী!

- Advertisements -

অভিনেত্রী সোহিনী গুহ রায়ের বিবাহবিচ্ছেদ নিয়ে জল্পনা প্রায় তিন বছর ধরে। সেভাবে পর্দায় দেখাও যায়নি তাকে। বিরতি কাটিয়ে বড়পর্দায় ফের দেখা যাবে অভিনেত্রীকে?

জানা গেছে, ‘মৃগয়া ১.৫’ সিনেমাতে অভিনয়ের মাধ্যমে ফিরছেন তিনি। কাজের খবরের পর প্রশ্ন- ব্যক্তিগত জীবনের টানাপড়েনের জন্যই কি কাজ থেকে দূরে ছিলেন সোহিনী?

মাঝের কয়েকটা বছর ব্যক্তিগত জীবন খুবই টানাপড়েনের মধ্যে কেটেছে সোহিনীর।

তবে সে কথা কখনও প্রকাশ্যে আনতে চাননি, এ কথাই জানালেন সোহিনী।

তিনি বলেন, ব্যক্তিগত জীবনটাও তো জীবনেরই অংশ। আমরা যে বলি পেশাজীবন এবং ব্যক্তিজীবন আলাদা রাখা দরকার, সেটা সবসময়ে সম্ভব হয় না। আর আমার প্রাক্তন স্বামীকেও আলোচনার মধ্যে টানতে চাইনি।

কারণ, সম্পর্ক জড়ানো, বিয়ের সিদ্ধান্ত ছিল একান্তই আমার ব্যক্তিগত। তবে এটা ঠিক, এই অশান্তি, ঝামেলা, বিচ্ছেদ- কিছুটা তো প্রভাব ফেলেছে। ক্যারিয়ারে ক্ষতি হয়েছে- বিষয়টাকে এভাবে বলতে চাই না।

প্রায় নয় বছর ধরে সোহিনীকে দর্শক দেখেছে ছোট পর্দায়।

কিন্তু এখন কিছু দিন ধারাবাহিক থেকে সরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী। তিনি এই মুহূর্তে সিনেমা এবং ওয়েব সিরিজের কাজেই মনোযোগ দিতে চান।

নতুন সিনেমায় ঋত্বিক চক্রবর্তীর স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। ‘মৃগয়া’তেও এই চরিত্রে দেখা গিয়েছিল তাকে। কিন্তু এই গল্পে তার চরিত্রের ভার অনেকটা বেশি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/va5f
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন