বিয়েতে শাহরুখকে নিমন্ত্রণ রিঙ্কুর! নাচবেন, কথা দিলেন বাদশা!

- Advertisements -

নাসিম রুমি: শাহরুখ খান সাধারণত যা করেন না, সেটাই করবেন দলের এক ক্রিকেটারের জন্য। কলকাতা নাইট রাইডার্সের এক ক্রিকেটারের বিয়েতে নাচবেন তিনি। এমনই কথা দিয়েছেন নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার। কেকেআরের সেই ক্রিকেটারের বিয়ের অবশ্য এখনও ঠিক হয়নি। তবু শাহরুখ চেয়ে নিয়েছেন আগাম নিমন্ত্রণ।

Advertisements

ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে আগ্রাসী ইনিংস খেলেছিলেন রিঙ্কু সিংহ। আমদাবাদে তাঁর গুজরাত টাইটান্সের বিরুদ্ধে কেকেআরকে রুদ্ধশ্বাস জয় এনে দিয়েছিলেন ম্যাচের শেষ পাঁচ বলে পর পর ৫টি ছক্কা মেরে। এ বারের আইপিএলে বেশ ভাল ছন্দে রয়েছেন রিঙ্কু। তাঁর খেলায় মুগ্ধ শাহরুখও। বলিউড বাদশা এতটাই মুগ্ধ যে তিনি রিঙ্কুর বিয়েতে নাচবেন বলে কথা দিয়েছেন। কেকেআর ব্যাটার নিজেই জানিয়েছেন এ কথা।

রিঙ্কু বলেছেন, ‘‘গুজরাত ম্যাচের পর স্যর (শাহরুখ) আমাকে ফোন করেছিলেন। আমার বিয়ের কথা জানতে চাইলেন। শাহরুখ বললেন, ‘অনেকে আমাকে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনুরোধ করেন। আমি কোথাও যাই না। কিন্তু আমি তোর বিয়েতে নাচতে যাব।’’’

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/s1pc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন