বিয়ে করা নয়, সুখী থাকাটাই বড়: বান্ধবী রুক্মিণীকে দেব

- Advertisements -

কলকাতার সিনেমায় আলোচিত জুটি দেব-রুক্মিণী। তাদের বাস্তব প্রেম নিয়ে মুখরোচক গল্পের শেষ নেই। কখনো কখনো শোনা যায় তারা বিয়ে করেছেন। আবার কখনো শোনা যায়, বিয়ের আয়োজন করতে যাচ্ছেন। বিদেশে ছুটি কাটাতে যান তারা। সব মিলিয়ে আলোচনায় থাকে তাদের প্রেম।

তবে বিয়ে নিয়ে যে কিছুটা ভয় আছে তা জানান দিলেন অভিনেতা ও সংসদ সদস্য দেব অধিকারী। এক সাক্ষাৎকারে তার বক্তব্য, যেহারে বিয়ে ভাঙছে, তাতে বিয়ে করার চেয়ে ভালো থাকাটাই বেশি জরুরি।

Advertisements

দেব বলেন, বিয়ে তো যে কোনো দিন করতেই পারি। অনুষ্ঠানে কাছের মানুষদের ডেকে খাওয়াবো। এতো ধুমধামের সেই বিয়ে যদি ১০ দিনও না টেকে? তখন?

তবে এ অভিনেতা যে বিয়েকে অস্বীকার করছেন এমনটি নয়। তিনি এখন বিয়ের পিঁড়িতে বসতে মানসিকভাবে প্রস্তুত নন বলে জানান।

দেব জানান, সামনে তার অনেক কাজ। এছাড়া তার বান্ধবী রুক্মিণী সবে বলিউডে কাজ শুরু করেছেন। পাশাপাশি, বাংলায়ও কাজ করছেন। তাই তিনি তার চলার পথে বাধা হয়ে দাঁড়াতে চান না।

Advertisements

২০১৭ সালের দেবের বিপরীতে ‘চ্যাম্প’ ছবি দিয়ে অভিনয়ে হাতেখড়ি রুক্মিণীর। এরপর অনেক ছবি উপহার দিয়েছেন তারা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/f2oh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন