উদয়পুরে একটি রাজকীয় রিসোর্টে সাতপাকে বাঁধা পড়েন বিজয়-রাশমিকা। সংবাদমাধ্যমের মুখোমুখি হতেই নাকি রাশমিকার কথায় ‘বিশেষ’ অনুভূতির আভাস মিলেছে।
নায়িকা ইঙ্গিতে জানিয়েছেন, মা হওয়ার স্বপ্ন দেখছেন তিনি। এক নয়, একাধিক সন্তানের মা হওয়ার ভাবনা রয়েছে! এবং মা হওয়ার পর সন্তানের নিরাপত্তা তার কাছে প্রথম এবং প্রধান হবে।
সেক্ষেত্রে রাশমিকার পেশাজীবন কি প্রশ্নের মুখে পড়তে পারে? কারণ, বিনোদনদুনিয়ায় ঘড়ি ধরে আট ঘণ্টা কাজ হয় না। তখন কোনটি এগিয়ে রাখবেন নায়িকা?
বিষয়টি নিয়ে রাশমিকা জবাব দিয়েছেন। একাধিক সাক্ষাৎকারে জানিয়েছেন, সবার আগে সন্তান।
তিনি ভাবী সন্তানের জন্য সব করতে প্রস্তুত। তার জন্য যত দূর যেতে হয়, তিনি যাবেন।
