English

26 C
Dhaka
বুধবার, ফেব্রুয়ারি ৪, ২০২৬
- Advertisement -

মধ্যরাতে অমিতাভ বচ্চনের রহস্যময় পোস্ট

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন মধ্যরাতে করা এক রহস্যময় পোস্টে জীবন, সংগ্রাম ও নীরবতার শক্তি নিয়ে নিজের ভাবনা তুলে ধরেছেন। অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত সক্রিয় এই তারকা ব্যক্তিগত অনুভূতি ও দর্শনভিত্তিক লেখা শেয়ার করে থাকেন।

সাম্প্রতিক পোস্টে অমিতাভ তার প্রয়াত বাবা, প্রখ্যাত কবি হরিবংশ রাই বচ্চনের কথা স্মরণ করেন। বাবার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গ টেনে তিনি লেখেন, জীবন মূলত সংগ্রামে ভরা। তার ভাষায়, “আমার বাবা বলতেন, জীবন হলো সংগ্রামে পরিপূর্ণ। জীবন থাকলে সংগ্রামও থাকবেই।” তিনি উল্লেখ করেন, তার বাবাও দীর্ঘ সময় ধরে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে পথ চলেছেন।

পোস্টে এলাহাবাদের কবি ফিরাক গোরখপুরীর কথাও উল্লেখ করেন অমিতাভ। জানান, ফিরাক ছিলেন তার বাবার ঘনিষ্ঠ বন্ধু। তার কবিতায় সামাজিক কাঠামো ও সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে মানবিক চেতনার প্রকাশ ছিল, যা হরিবংশ রাই বচ্চনের ভাবনার সঙ্গে মিল খুঁজে পায়।

মঙ্গলবার ভোর প্রায় ৪টার দিকে করা ওই পোস্টে রাতের নীরবতা নিয়েও নিজের অনুভূতি জানান এই অভিনেতা। তিনি লেখেন, রাতের শান্ত পরিবেশে চিন্তার শক্তি আরও গভীরভাবে কাজ করে। দিনের ব্যস্ততার তুলনায় নীরবতার প্রভাব বেশি, যা প্রশান্তির সতেজ অনুভূতি এনে দেয় — তবে সামাজিক মাধ্যমের বিভ্রান্তিতে না জড়ালে।

একই সঙ্গে পৃথিবী ও মানুষের ভূমিকা নিয়েও মন্তব্য করেন অমিতাভ। তার মতে, “আমরা এক অসাধারণ পৃথিবীতে বাস করি, যেখানে ৮.২ বিলিয়ন মানুষের বিকল্প পেশা যেন সাংবাদিকতা, যোগাযোগ স্থাপন, মতামত তৈরি ও তথ্য আদান-প্রদান।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nojz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন