English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

মাতৃত্ব নিয়ে যা বললেন ইয়ামি গৌতম

- Advertisements -

অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বলিউড অভিনেত্রী ইয়ামি গৌতম। ব্যক্তিজীবনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন চলচ্চিত্র পরিচালক আদিত্য ধরকে। এরপর তাদের ঘর আলোকিত করে আসে পুত্র সন্তান। দেখতে দেখতে ইয়ামি-আদিত্যর ছেলের বয়স এখন ৬ মাস। মা হওয়ার পর প্রথম শিশু দিবস উদযাপন করছেন ইয়ামি। আর এই বিশেষ দিনে মাতৃত্ব নিয়ে নানান কথা ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদন বলা হয়, মা হওয়ার পর জীবন বদলে যায় এমন প্রশ্ন করা হলে ইয়ামি গৌতম বলেন, ‘আমার মনে আছে যেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে এলাম সেদিন সবাই বাচ্চাকে দেখতে চাইছিল। বুঝতেই পারছেন, ঠিক যেমনটা সব পরিবারে ঘটে। তবে সেসময় আমি একটু সময় নিয়ে আদিত্যর পাশে বসলাম।’

অভিনেত্রীর কথায়, ‘আমি জানি না কীভাবে এটার ব্যাখ্যা করব, তবে সেই মুহূর্তের ঠিক আগে আমার জীবন কেমন যেন ঝাপসা বলে মনে হচ্ছিল। তাই কোনও মহিলা যে শুধু একটা শিশুর জন্ম দিচ্ছেন তা নয়, তার নিজের সত্তার জন্ম দিচ্ছেন। আর এটা অত্যুক্তি নয়। সবকিছু- মানসিকভাবে, আবেগগতভাবে, শারীরিকভাবে ওই এক মুহূর্তে বদলে যায়।’

ছেলের নাম ‘বেদবিদ’ কেন রেখেছেন এ বিষয়ে ইয়ামি গৌতমের ভাষ্য, ‘এই নামটা একেবারেই অন্যরকম। এটা ভগবান বিষ্ণু এবং ভগবান শিবের একটা নাম। আর বেদবিদ অর্থ হল যিনি সমস্ত বেদ জানেন।’ এরপর মজা করে বলেন, ‘তাহলেই বুঝতে পারছেন ওর উপর কতটা চাপ রয়েছে।’

প্রসঙ্গত, ইয়ামি প্রথমে টেলিভিশন সিরিয়ালে অভিনয় শুরু করেন। তার প্রথম হিন্দি সিনেমা ছিল ‘ভিকি ডোনর’ যেটি তাকে রাতারাতি জনপ্রিয় করে তোলে। এই সিনেমায় তার চরিত্রটি দর্শক এবং সমালোচকদের মন কাড়ে এবং বলিউডে তার অবস্থান শক্তিশালী হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/qana
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন