মান্নাকে নিয়ে গাইলেন আসিফ

- Advertisements -

১৯৯৭ সালে নায়ক মান্না অভিনীত ‘রাজা নাম্বার ওয়ান’ ছবির মাধ্যমে প্রথম প্লেব্যাক করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর। ‘আমারই ভাগ্যে তোমারই নাম’ শিরোনামের সেই গানের পর এ নায়কের আরও অনেক সিনেমাতে পাওয়া গেছে গায়ককে। তাই মান্নার প্রতি এক ধরনের মুগ্ধতাও আছে আসিফের।

Advertisements

এবার সেটিই ফুটে উঠবে গানে। প্রয়াত এ চিত্রনায়কের জন্মদিন আগামী ১৪ই এপ্রিল। তার স্মরণে নতুন একটি গান গাইলেন আসিফ আকবর। এর কথা লিখেছেন মান্নার স্ত্রী শেলী কাদের। গত ৫ই এপ্রিল হয়েছে গানটির রেকর্ডিংও।

এর বিভিন্ন লাইনে মান্নার চিত্রনায়ক হওয়ার স্বপ্ন ও রূপালি পর্দায় সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে। গানের প্রথম কয়েকটি বাক্য এমন- ‘একটি কিশোর ছেলে সারাক্ষণ ভাবতো/ রূপালি তারার দেশে ডানা মেলে ভাসবে/ স্বপ্নের চাবিখানি ইতিউতি খুঁজতো/ স্বপ্নপুরীর দ্বার কবে সে যে খুলবে’। এর সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাশ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/ravq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন