English

30 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৬
- Advertisement -

মা হওয়ার সাড়ে তিন মাস পর জনসমক্ষে ক্যাটরিনা!

- Advertisements -

নাসিম রুমি: ২০২৫ সালের নভেম্বরে মা হওয়ার পর দীর্ঘ সময় নিজেকে আড়ালে রেখেছিলেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। নবজাতককে সময় দিতে কোনো নতুন ছবির চুক্তিতেও সই করেননি তিনি। অবশেষে মা হওয়ার সাড়ে তিন মাস পর প্রথমবারের মতো জনসমক্ষে এলেন এই অভিনেত্রী। তবে একা নন, তাঁর সঙ্গে দেখা গেছে দীর্ঘদিনের ফিটনেস প্রশিক্ষককেও।

সম্প্রতি মুম্বাইয়ে গাড়িতে থাকা অবস্থায় লেন্সবন্দি হন ক্যাটরিনা। মুখে মাস্ক থাকলেও ক্যামেরার দিকে তাকিয়ে একগাল হেসে হাত নাড়েন তিনি। তার সঙ্গে একই গাড়িতে ছিলেন সেলিব্রিটি ফিটনেস ট্রেইনার ইয়াসমিন করাচিওয়ালা। দীর্ঘ বিরতির পর প্রিয় তারকাকে একঝলক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ লিখেছেন, “এতদিন পর ক্যাটকে দেখে মুগ্ধ”, আবার কেউ প্রশ্ন তুলেছেন, “ক্যাটরিনা কবে পর্দায় ফিরবেন? আমরা অপেক্ষায় আছি।”

২০২১ সালে রাজকীয় আয়োজনে ভিকি কৌশলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন ক্যাটরিনা। গত বছরের সেপ্টেম্বরে গর্ভাবস্থার খবর জানানোর পর ৭ নভেম্বর তাঁদের পুত্রসন্তানের জন্ম হয়। ছেলের জন্মের পর ক্যাটরিনা ইনস্টাগ্রামে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা অধ্যায় শুরু হতে যাচ্ছে। আমাদের হৃদয় আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরে গিয়েছে।” বর্তমানে সন্তানকে সময় দিতেই ক্যাটরিনা কোনো নতুন প্রজেক্ট নিচ্ছেন না বলে জানা গেছে।

ভিকি-ক্যাটরিনার প্রেমের গল্পে বড় ভূমিকা ছিল নির্মাতা করণ জোহরের। একটি চ্যাট শো-তে ক্যাটরিনা যখন ভিকির সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন, সেখান থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত। পর্দার রসায়ন বাস্তবে রূপ পেলেও মা হওয়ার পর ক্যাটরিনা কবে নাগাদ লাইট-ক্যামেরা-অ্যাকশনের জগতে ফিরবেন, তা নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/o6n5
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন