নাসিম রুমি: ঈদুল ফিতরের আনন্দে ভাসছে দেশ। উৎসবের এই দিনে মাঠের ব্যস্ততা ভুলে জাতীয় দলের ক্রিকেটাররাও ডুবে আছেন ঈদের আমেজে। সামাজিক মাধ্যমে জানাচ্ছেন শুভেচ্ছা, ভাগ করে নিচ্ছেন আনন্দের মুহূর্ত।
ঈদের দিন জাতীয় দলের ক্রিকেটার আল আমিন হোসেনকে সাকিব আল হাসানের সঙ্গে ছবি পোস্ট করতে দেখা গেছে। তারা অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে। বেশ কিছু ছবি পোস্ট করে আল আমিন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘ঈদ মোবারক! এই পবিত্র দিনে আপনার জীবন ভরে উঠুক সুখ, শান্তি আর অগণিত আনন্দে।’
সাকিব নিজেও নিজের অফিশিয়াল অ্যাকাউন্টে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ফেসবুকে ঈদের শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘এই পবিত্র ঈদে সবার জীবনে বয়ে আসুক শান্তি, সুখ ও সমৃদ্ধি। সবার জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা।’
উইকেট কিপার ব্যাটার মুশফিকুর রহিমও শুভেচ্ছা জানিয়েছেন। বগুড়ায় নিজের ছেলেসহ পরিবারের সদস্যদের সঙ্গে ঈদগাহে থাকা অবস্থায় ছবি পোস্ট করেছেন। ঈদ মোবারক জানিয়ে লিখেছেন, ‘আল্লাহ আমাদের এবং আপনাদের সকলের নেক আমল কবুল করুন।’
জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ এই মুহূর্তে ওমরাহ পালন করতে মক্কায় অবস্থান করছেন। সেখান থেকে গতকাল একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘জুমাতুল বিদা— পবিত্র রমজানের শেষ জুমা। এই বরকতময় দিনে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সিয়াম, নামাজ ও সকল ইবাদত কবুল করেন এবং আমাদের সবাইকে নেক পথে পরিচালিত করেন। ঈদ মোবারক।’
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসও ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। জাতীয় দলের পেসার তাসকিন আহমেদ ছেলে ও বাবার সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। সবাইকে ঈদ মোবারক
