রণবীর যে সিনেমার শুটিং করছেন সেটার বাজেট ৮৩৫ কোটি

- Advertisements -

নাসিম রুমি: বলিউড সুপারস্টার রণবীর কাপুর নতুন সিনেমার শুট করছেন। ‘রামায়ণ’ শিরোনামে এই সিনেমা পরিচালনা করছেন নীতেশ তিওয়ারি। সিনেমাটিতে রণবীর কাপুর, সাই পল্লবীকে দেখা যাবে রাম ও সীতার ভূমিকায়।

এবার জানা গেল মুক্তির আগে নতুন রেকর্ড গড়ল সিনেমাটি। ভারতের সব থেকে ব্যয়বহুল সিনেমা হতে চলেছে এটি। বলিউডভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার খবর, ৮৩৫ কোটি রুপিতে নির্মাণ করা হচ্ছে সিনেমাটি। আর এই ‘রামায়ণ’ হতে যাচ্ছে ভারতের সব থেকে ব্যয়বহুল সিনেমা। তাও এই খরচ হচ্ছে কেবল রামায়ণের পার্ট ওয়ান বানানোর জন্য।

Advertisements

এর আগে রণবীর কাপুর অভিনীত ‘ব্রহ্মাস্ত্র পার্ট ১’ নির্মাণে খরচ হয়েছিল ৪৫০ কোটি রুপি। এবার সেসব কিছুকে টপকে হিন্দি ছবির ক্ষেত্রে একটা বেঞ্চমার্ক তৈরি করে ৮৩৫ কোটি রুপিতে বানানো হচ্ছে ‘রামায়ণ’।

Advertisements

রণবীর কাপুরকে শেষবার দেখা গেছে ‘অ্যানিমেল’ সিনেমায়। ‘রামায়ণ’ ছাড়া তাঁকে সামনে দেখা যাবে আলিয়া ভাট ও ভিকি কৌশলের সঙ্গে ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমাতে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/izpi
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন