শাকিব ছাড়া বুবলী, কত দূর?

- Advertisements -

নাসিমরুমি: শোবিজে শেষ বলে কিছু নেই, এমন একটি কথা প্রায়ই শোনা যায়। কথাটির প্রমাণও পাওয়া গেছে একাধিকবার। নতুন করে আবারও প্রমাণ দিলেন শবনম বুবলী। শেষ হয়েও হলো না শেষ বুবলীর ইস্যু।

ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংসে একাধিক নায়কের বিপরীতে বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন বুবলী। তবে শাকিব খানের বাইরে গিয়ে বড়পর্দায় আশানুরূপ সাফল্য পাননি তিনি। এমন কথাই বলছেন ঢাকাই সিনেমার সমালোচকরা।

Advertisements

এদিকে শাকিব-বুবলী জুটির ১২তম সিনেমা ‘লিডার-আমি বাংলাদেশ’র শুটিং শেষ হয়েছে সম্প্রতি। এরপর নতুন কোনো সিনেমায় এ জুটিকে পাওয়ার সম্ভাবনা খুবই কম। কম না, নেই বললেও ভুল হবে না। কারণ, নতুন নায়িকা খুঁজছেন শাকিব খান। যার সঙ্গে আগে স্ক্রিন শেয়ার করেননি, এমন কাউকেই চাইছেন তিনি।

Advertisements

চলচ্চিত্রের আঁতুড়ঘরের বিভিন্ন সূত্র বলছে, বুবলী তার ক্যারিয়ারের সুখের সময় পার করেছেন শাকিব খানের গণ্ডিতে থেকেই। গণ্ডির বাইরে গিয়ে সিনেমায় অভিনয় করলে সেগুলো সাফল্যে মুখ না দেখায়- এমন কথা বলছেন তারা। মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলো দিয়ে বুবলী কতটুকু ঘুরে দাঁড়াতে পারবেন- সেটিই এখন দেখার অপেক্ষায় সিনেমাপ্রেমীরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ix4m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন