শাহরুখ আঙ্কেল আমার জীবনের অনুপ্রেরণা: আহান পান্ডে

- Advertisements -

নাসিম রুমি: অভিনেতা আহান পান্ডের মা-বাবা কেউ-ই সরাসরি বলিউডের সঙ্গে যুক্ত নন। বাবা ব্যবসায়ী, আর মা ‘ফিটনেস’ প্রশিক্ষক। তবে অভিনেতার চাচা চাঙ্কি পান্ডে জনপ্রিয় একজন অভিনেতা। সেই সূত্রে বলিউডের সঙ্গে অনেক ছোট থেকেই যোগ আহান পান্ডের।

প্রথম সিনেমা ‘সাইয়ারা’র বিপুল সাফল্যের পর অভিনেতার ঝুলিতেও রয়েছে একগুচ্ছ নতুন কাজ। এক সিনেমাতেই বলিপাড়ায় নিজের পায়ের মাটি শক্ত করে ফেলেছেন আহান পান্ডে। সম্প্রতি এক পডকাস্টে তিনি জানালেন বলি বাদশাহ শাহরুখ খান তার জীবনে অনুপ্রেরণা ।

যে সিনেমা রাতারাতি বদলে দিয়েছে অভিনেতা আহান পান্ডের জীবন, সেই সিনেমার পরিচালক ছিলেন মোহিত সূরি। সেই প্রেমের সিনেমা ‘সাইয়ারা’র মাধ্যমে দর্শকদের নজরে আসেন আহান। তবে তার এই সাফল্যের সব কৃতিত্বই দিয়েছেন অভিনেতা শাহরুখ খানকে।

Advertisements

আহান বলেন, ‘কিং খান’-কে দেখেই পর্দায় প্রেমের দৃশ্যের প্রশিক্ষণ পেয়েছেন তিনি। ছোটবেলা থেকেই শাহরুখের পরিবারের সঙ্গে পারিবারিক ঘনিষ্ঠতা আহানের। আরিয়ান খানের সঙ্গেও অনেক দিনের বন্ধুত্ব। ফলে অনেক কাছ থেকেই নায়ককে দেখে বড় হয়েছেন তিনি। শাহরুখ খান তার ভালোবাসার ‘আঙ্কেল’।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, ‘শাহরুখ আঙ্কেলের থেকে ঠিক কী শিখেছি, তা নির্দিষ্ট করে বলতে পারব না। তবে উনি আমার জীবনের অনুপ্রেরণা। বড় হতে হতে অজান্তেই অনেক কিছু শেখা হয়ে যায়।’

Advertisements

তিনি বলেন, পর্দায় শাহরুখ যেমন, বাস্তবেও তিনি ঠিক তেমনই। এ কথা আগে অনেকেই বলেছেন। এবার সেই একই কথা শোনা গেল আহানের মুখে। প্রথমবার দুবাই সফরে খান পরিবারের সঙ্গেই গিয়েছিলেন আহান। সেখানেই আরও অন্য ভাবে দেখেন শাহরুখ খানকে।

আহান বলেন, আমি তখন খুবই ছোট। স্কুলে পড়ি। বয়স মাত্র ১৭। সেই সময় একটি স্বল্পদৈর্ঘ্যের সিনেমা তৈরি করেছিলাম। সেই সিনেমাটা শাহরুখ আঙ্কেলকে দেখানোর ইচ্ছা ছিল। তাই সেই মতো অনুমতিও চেয়েছিলাম। সেই অভিজ্ঞতা আমি এখনো ভুলব না। সিনেমাটা বেশ উৎসাহ নিয়ে দেখতে এসেছিলেন আঙ্কেল। শুধু তাই নয়, তার আগে নানা পরামর্শ দিয়েছিলেন, কী কাজ করা উচিত, কী উচিত নয়। ওর মতো মানুষ হয় না বলে জানান আহান পান্ডে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/z5lg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন