সত্যিই কি শ্রীলীলার সঙ্গে প্রেম করছেন কার্তিক?

- Advertisements -

নায়কদের জীবনে প্রেম এলে গোপন রাখাই যেন দস্তুর। কারণ প্রেমিকাকে প্রকাশ্যে আনলেই নাকি কমতে থাকে ভক্তের সংখ্যা। তাই নায়করা নিজের ব্যক্তিগত জীবন সব সময় আড়ালেই রাখতে চান।

বলিউড অভিনেতা কার্তিক আরিয়ানও এর ব্যতিক্রম নন। একের পর এক বলিপাড়ার তারকা সন্তানদের সঙ্গে নাম জড়িয়েছে তার। সারা আলী খান থেকে জাহ্নবী কাপুর, অনন্যা পান্ডে, কে নেই সেই তালিকায়। এবার দক্ষিণী নায়িকা শ্রীলীলার প্রেমে নাকি হাবুডুবু খাচ্ছেন অভিনেতা! যদিও মুখে বলেছেন তিনি নাকি ‘সিঙ্গল’!

Advertisements

আলাপের বয়স বড়জোর এক মাস। তাতেই নাকি কার্তিক-শ্রীলীলার প্রেম ছাঁদনাতলা পর্যন্ত গড়াচ্ছে, এমনই গুঞ্জন বলিউডে! দিন কয়েক আগে কার্তিকের বাড়িতে পার্টি করতে দেখা গিয়েছিল তার আসন্ন ছবির নায়িকাকে। তখনই গুঞ্জন ছড়িয়েছিল, অনুরাগ বসুর আগামী ছবির নায়ক-নায়িকা নাকি প্রেমে পড়েছেন। কার্তিকের মা নাকি তাদের সেই সম্পর্কের ব্যাপারটি মেনেও নিয়েছেন! সম্প্রতি উত্তরবঙ্গে ও সিকিমে শ্রীলীলার সঙ্গে শুটিং করেছেন কার্তিক। সেখানকার টুকরো ভিডিও ছড়িয়ে পড়েছে সামজিক যোগাযোগমাধ্যমে। সেখানে শ্রীলীলা ও কার্তিকের ক্যামেরার পিছনের রসায়ন দেখে দুইয়ে-দুইয়ে চার মেলাচ্ছেন অনুরাগীর।

Advertisements

তবে সেসব জল্পনা উড়িয়ে দিয়েছেন অভিনেতা। কার্তিকের সাফ কথা, “আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক কথা হয়েছে। কিছুটা ঠিক, কিছুটা অসত্য। আমি এটা বলব যে, আমি সিঙ্গল। আমার ব্যক্তিগত জীবন নিয়ে এত চর্চা হয়েছে যে, আজকাল কারও সঙ্গে আলাপ হলেও অদ্ভুত লাগে। আসলে বাইরে যে এত কথা হয় আমাকে নিয়ে, আমি ভাবি এত তথ্য তো আমি নিজেও জানি না নিজেকে নিয়ে। সময়ের সঙ্গে সঙ্গে আমি এটা বুঝতে পেরেছি যে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে আরও সচেতন থাকতে হবে।”

The short URL of the present article is: https://www.nirapadnews.com/q1c7
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন