বর্তমানে ভারতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। নিজের অভিনয় গুণ আর ব্যতিক্রমী শৈলীর কারণে ইতিমধ্যে ভারতের অন্যতম ক্রাশ হিসেবে খ্যাত হয়েছেন তিনি। মন জয়ে করেছেন কোটি ভক্ত-অনুরাগীর। এবার নিজের সহকারীর বিয়েতে হাজির হয়ে আবারও অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হলেন রাশ্মিকা।
বর্তমানে নিজের আসন্ন চলচ্চিত্র ‘পুষ্পা ২’ নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এ ছাড়াও মুক্তির অপেক্ষায় রয়েছে ‘অ্যানিমেল’। এতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর। সিনেমাটির মুক্তি পিছিয়ে ডিসেম্বরে নেওয়া হয়েছে। এই প্রথমবারের মতো রাশ্মিকা এবং রণবীর কাপুরকে একসঙ্গে জুটি হিসেবে দেখা যাবে। ‘অ্যানিমেল’-এ অনিল কাপুর ও ববি দেওলও রয়েছেন।
