সিঁথিতে সিঁদুর নিয়ে অবশেষে মুখ খুললেন অপু বিশ্বাস

- Advertisements -

নাসিমরুমি: দুই বাংলারই জনপ্রিয় মুখ ঢালিউড কুইন অভিনেত্রী অপু বিশ্বাস। দুর্গাপূজা উদযাপনে সম্প্রতি ছেলে জয়কে নিয়ে কলকাতায় যান তিনি। সেখানে তাকে বাঙালি সাজে দেখা যায়। লাল-সাদা শাড়ি এবং সঙ্গে সবুজ রঙের ব্লাউজে নজর কাড়েন অভিনেত্রী।

বিজয়া দশমীতে কলকাতার কাঁকুরগাছির একটি মণ্ডপে গিয়েছিলেন অপু বিশ্বাস। লাল সাদা শাড়ি আর সিঁথিতে সিঁদুর নিয়ে দুর্গাকে বরণ করেন অপু। এদিন সিঁদুর খেলায়ও মেতেছিলেন এই অভিনেত্রী। সেই ভিডিও ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়ও।

Advertisements

তবে দশমীর দিনে অপুর সিঁথিতে সিঁদুর দেখে নেটিজেনদের অনেক প্রশ্নের ছড়াছড়ি দেখা যায় সোশ্যাল মিডিয়াজুড়ে। শাকিবের সঙ্গে বিচ্ছেদের পর তবে কি আবারও লুকিয়ে বিয়ে করে ফেলেছেন অপু? এমন প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল ভক্তদের মনে। তবে সত্যিটা হলো, বিয়ে করেননি অপু।

Advertisements

সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্ট করে সিঁথির সিঁদুর প্রসঙ্গে খোলাসা করেন তিনি নিজেই। রোববার রাতে অপু লেখেন, ‘সিঁথিতে সিঁদুর দেখে কেউ বিভ্রান্ত হবেন না, সেদিন সকালে আমার একটা ফটোশুট ছিল, তারপর সিঁদুর খেলা ছিল। আপনারা বাংলা ছবি দেখুন, বাংলা সিনেমার সাথে থাকুন।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tjhq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন