হলুদ পোশাকে মুগ্ধতা ছড়ালেন দীপিকা

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। শীঘ্রই মা হতে চলেছেন এ তারকা। মা হওয়ার প্রতিটি সুন্দর মুহূর্ত উদযাপন করছেন তিনি।

সম্প্রতি, অভিনেত্রী রণবীর সিংয়ের সঙ্গে ভোট দিতে গিয়েছিলেন। সেখানে বেশকিছু ছবিতে ফুটে ওঠে তার বেবি বাম্প। সেই ছবি ও ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আবার কিছু লোক দীপিকাকে ট্রলও করে। তবে সোশ্যাল মিডিয়ার এই সব বিষয় আমল দেন না রণবীর ঘরণী।

Advertisements

অনেকে তাঁর বেবি বাম্পকে ভুয়া বলেছেন। তবে নেটিজেনদের নানা মন্তব্য সত্ত্বেও অনেক সেলিব্রিটির সমর্থন পেয়েছেন দীপিকা। যা তাঁকে সাহস দিয়েছে বলা চলে। তাঁর সুন্দর হাসি দিয়ে অভিনেত্রী তাদের উপযুক্ত জবাবও দিয়েছেন।

এসবের মাঝেই দীপিকার বেশকিছু ছবি মুগ্ধ করেছে ভক্তদের। তিনি তাঁর ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাঁকে একটি হলুদ পোশাকে দেখা গেছে। ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে নায়িকার বেবি বাম্প। চোখেমুখে যেন মাতৃত্বের লাবণ্য ঝরে পড়ছে।

Advertisements

ভক্তরা বলছেন, ম্যাটারনিটি ফ্যাশনের নতুন সংজ্ঞা তৈরি করলেন দীপিকা। হাসিখুশি হবু মাকে দেখে অনুরাগীরাও উচ্ছ্বসিত।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pjak
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন