হাজার মানুষের ভিড়ে একা রজনী, কেউ ফিরেও তাকায়নি তার দিকে

- Advertisements -

দক্ষিণের সুপারস্টার রজনীকান্ত, যার এক ঝলক দেখতেই প্রেক্ষাগৃহে ভিড় জমায় লাখো মানুষ। সেই তারকাই এক অনুষ্ঠানে গিয়ে এমন অভিজ্ঞতার মুখোমুখি হলেন, যেখানে কেউ তার দিকে ফিরেও তাকায়নি।

সম্প্রতি বেঙ্গালুরুতে আধ্যাত্মিক গুরু রবিশঙ্করের আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের ৪৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন রজনীকান্ত। সেখানেই নিজের জীবনের এক ভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন তিনি।

রজনীকান্ত জানান, আশ্রমে যাওয়ার আগে তিনি ভেবেছিলেন, অন্য জায়গার মতো সেখানেও মানুষ তাকে ঘিরে ধরবে। তার ভাষায়, তিনি ধারণা করেছিলেন, উপস্থিত মানুষ তাকে এক নজর দেখার জন্য আগ্রহী থাকবে।

Advertisements

কিন্তু বাস্তবে ঘটেছে সম্পূর্ণ উল্টো। তিনি বলেন, শত শত মানুষের ভিড়ের মাঝেও কেউ তার দিকে ফিরে তাকায়নি। এই অভিজ্ঞতাই তাকে আধ্যাত্মিকতার গভীরতা উপলব্ধি করতে সাহায্য করেছে।

রজনীকান্তের ভাষায়, সেই মুহূর্তে তিনি বুঝতে পারেন, প্রকৃত স্টারডম কী। আশ্রমের পরিবেশ, সবুজ প্রকৃতি, সরোবর এবং প্রাণীদের মাঝে কাটানো সময়কে তিনি জীবনের অন্যতম সেরা অভিজ্ঞতা হিসেবে উল্লেখ করেন।

Advertisements

মজার ছলে তিনি আরও বলেন, সেখানে থাকা একটি ঘোড়ার নামও ছিল রজনী।

এক সময় বাসের কন্ডাক্টর হিসেবে জীবন শুরু করা রজনীকান্ত আজ কোটি টাকার সম্পদের মালিক। এর আগেও সাধারণ জীবনযাপন, ইকোনমি ক্লাসে ভ্রমণ এবং মানুষের সঙ্গে মিশে যাওয়ার মাধ্যমে তিনি তার বিনয়ী স্বভাবের পরিচয় দিয়েছেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2py9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন