হার মানে তো জীবন শেষ হয়ে যাওয়া নয়: সায়ন্তিকা

- Advertisements -
নির্বাচন শেষ হলেউ অভিনয়ে ফিরবেন, এ কথা জানিয়েছিলেন বরাহনগরের সাবেক বিধায়ক ও অভিনেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। গেল ৪ মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর অনেক কিছু বদলে গেছে।
নির্বাচনী প্রচারে সায়ন্তিকাকে অনেকটাই আত্মবিশ্বাসী মনে হয়েছিল একাংশের। তবে নির্বাচনে হেরে গেছেন তিনি।
এই পরাজয়ের পরে এবার কী ভাবছেন সায়ন্তিকা? গত কয়েক দিন জ্বরে ভুগেছেন। আগের চেয়ে অবশ্য এখন অনেকটাই সুস্থ।
সায়ন্তিকা বলেন, একটা খারাপ লাগা তো থাকেই। মন খারাপ ঠিক নয়।
হয়তো আমার থেকে আরও বেশি প্রত্যাশা ছিল মানুষের। আমিই হয়তো সাধারণের আশা পূরণ করতে পারিনি। তবে চেষ্টা করিনি, এমন বলব না। আমি চেয়েছিলাম নিজের সবটা দিয়ে কাজ করতে। সেটাই করেছি অনবরত। 

২০২৬ সালের নির্বাচনে পরাজয়ের পরে ব্যারাকপুরের সাবেক বিধায়ক নির্মাতা রাজ চক্রবর্তী জানিয়েছিলেন, তিনি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতে চান না। অন্যদিকে তৃণমূল সাংসদ দেব বলেছিলেন, রাজনীতিতে আর বেশি জড়াতে চাই না।

সহকর্মীদের মতো সায়ন্তিকাও কি এবার রাজনীতি করতে চান না? এমন প্রশ্নে কোনও মন্তব্য করতে রাজি নন অভিনেত্রী। তিনি যোগ করেন, আমি সরাসরি এমন কোনও মন্তব্য করতে চাই না। আগামী দিনে কী করব? এখন থেকে তো বলতে পারি না।

Advertisements

তবে অভিনয়ে মন দিতে চান সায়ন্তিকা। তার কথায়, আমার যে পেশা অভিনয়, সেটাতে মন দিতে চাই। তার জন্য প্রস্তুতি নিতে চাই। নিজের শারীরিক গঠন ঠিক করতে চাই। এই কয়েকটা বছর মন দিয়েছিলাম রাজনৈতিক কাজে। তাই শরীরচর্চায় অনেকটাই ফাঁক পড়েছে। আবার নিজেকে ক্যামেরার সামনে দাঁড়ানোর জন্য প্রস্তুত করতে চাই।

বরাহনগরের নতুন বিধায়ক সজল ঘোষকে কিছু বলতে চান না সায়ন্তিকা। জনমতে তিনি বিধায়ক হয়েছেন। তাই অভিনেত্রী আলাদা করে কিছু বলতে চান না।

Advertisements

সায়ন্তিকার বক্তব্য, জীবন তো থেমে যাবে না। এই পরাজয় মানে জীবন শেষ হয়ে গেল, সেটা তো নয়। আমার যে পেশা, যার সূত্রে আমার পরিচিতি- সেই দিকেই মন দিতে চাই।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/7o9k
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন