English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

১৪ বছর পর পুরনো পরিচালকের সিনেমায় অক্ষয়

- Advertisements -

হিট-ফ্লপ বলে কথা নেই। বলিউড অভিনেতা অক্ষয় কুমারের কাজের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। নতুন তথ্য হলো, ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভুলভুলাইয়া’ সিনেমার নির্মাতা প্রিয়দর্শন এই অভিনেতাকে নিয়ে করছেন নতুন সিনেমার পরিকল্পনা। আর বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

নতুন সিনেমা নিয়ে নির্মাতা প্রিয়দর্শন বলেন, আমি এবার আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিনেমায় অক্ষয়ের সঙ্গে কাজ করতে যাচ্ছি। সিনেমাটি হরর-কমেডি ঘরানার।

তবে এই সিনেমাটি ‘ভুলভুলাইয়া’র মতো নয়, স্পষ্ট করে জানান এই নির্মাতা। তিনি বলেন, এই সিনেমায় কালো জাদু থাকবে। পাশাপাশি এতে ফুটে উঠবে দেশের ‘অন্যতম পুরনো কুসংস্কার’র কথাও।

প্রসঙ্গত, এর আগে একাধিক সিনেমায় প্রিয়দর্শনের পরিচালনায় অভিনয় করেছেন অক্ষয় কুমার। তবে সেসবের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ছিল ‘ভুলভুলাইয়া’ সিনেমাটি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/41nz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন