English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ৩, ২০২৬
- Advertisement -

৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি প্রযোজকের

- Advertisements -

নাসিম রুমি: ‘ধুরন্ধর’ মুক্তির সাফল্যে যখন ক্যারিয়ারের নতুন উচ্চতায় রণবীর সিং, ঠিক তখনই তাঁকে ঘিরে তৈরি হয়েছে বড় বিতর্ক। ফারহান আখতারের আলোচিত সিনেমা ‘ডন ৩’ থেকে তাঁর সরে দাঁড়ানোকে কেন্দ্র করে বলিপাড়ায় ছড়িয়েছে ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন।

রণবীরের সরে দাঁড়ানো নিয়ে শুরু থেকেই রয়েছে ধোঁয়াশা। একটি পক্ষের দাবি, পারিশ্রমিক ও বিভিন্ন শর্ত নিয়ে মতভেদের কারণেই তাঁকে প্রকল্প থেকে বাদ দেওয়া হয়েছে। অন্যদিকে শোনা যাচ্ছে, চিত্রনাট্যে সন্তুষ্ট না হওয়ায় নিজেই ‘ডন ৩’ ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি। তবে এই সিদ্ধান্তে প্রযোজক পক্ষ অসন্তুষ্ট—এমন তথ্যই ভেসে আসছে বলিউড অন্দরমহল থেকে।

জানা গেছে, রণবীরের সম্মতি পাওয়ার পরই এক্সেল এন্টারটেইনমেন্ট ‘ডন ৩’-এর প্রাথমিক প্রস্তুতির কাজ শুরু করে। ‘ধুরন্ধর’-এর শুটিং শেষ হলেই নতুন ছবির কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৫ সালের শেষ দিকে আচমকাই খবর আসে, ‘ডন ৩’ ছেড়ে জয় মেহেতার ‘প্রলয়’-এর শুটিংয়ে অংশ নিতে যাচ্ছেন রণবীর। এমনকি নতুন সময়সূচিও নির্ধারণ করা হয়। এতে প্রযোজকদের পুরো পরিকল্পনা ভেস্তে যায়। নতুন করে প্রস্তুতি শুরু এবং মুক্তির সময় পিছিয়ে যাওয়ার আশঙ্কায় ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি ক্ষতিপূরণ দাবি করেছেন বলে জানা গেছে।

বলিউড সূত্রের দাবি, রণবীর একাধিকবার চিত্রনাট্যে পরিবর্তনের প্রস্তাব দিয়েছিলেন। পরে চূড়ান্ত খসড়া দেখেও সন্তুষ্ট না হওয়ায় তিনি প্রকল্প থেকে সরে দাঁড়ান। কয়েক দফা আলোচনার পরও কোনও সমাধান পাওয়া যায়নি। পরিস্থিতি সামাল দিতে প্রযোজক সমিতির মধ্যস্থতায় বিষয়টি মেটানোর চেষ্টা চলছে বলেও শোনা যাচ্ছে। তবে দাবি করা ৪০ কোটি রুপি ক্ষতিপূরণ দিতে রণবীর সম্মত নন—এমন খবরই ছড়িয়েছে।

উল্লেখ্য, ২০২৩ সালে ‘ডন ৩’-এর ঝলক প্রকাশের পর রণবীরকে ‘ডন’ চরিত্রে দেখে দর্শকের একটি অংশ অসন্তোষ জানিয়েছিল। সে সময় তাঁর পাশে দাঁড়িয়ে প্রকাশ্যে সমর্থন জানিয়েছিলেন ফারহান আখতার। কিন্তু এখন তাঁদের সম্পর্কেও দূরত্ব তৈরি হয়েছে—এমন জল্পনাও ছড়িয়েছে।

এখন প্রশ্ন উঠেছে, এই দ্বন্দ্ব কি আদালত পর্যন্ত গড়াবে, নাকি সমঝোতার মাধ্যমেই শেষ হবে রণবীর-ফারহান টানাপোড়েন—সেদিকেই নজর বলিউডের।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2tbt
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন