অনন্ত জলিলের সিনেমায় গান গেয়েছিলেন জুবিন গার্গ

- Advertisements -

নাসিম রুমি: ভারতের প্রখ্যাত গায়ক জুবিন গর্গ সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করতে গিয়ে গত ১৯ সেপ্টেম্বর মারা গেছেন। একাধিক ভাষায় এ সংগীতশিল্পী গান গাইতে পারতেন। এদিকে ‘নিঃস্বার্থ ভালোবাসা’ সিনেমার তুমুল জনপ্রিয় গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’-এর গায়কও ছিলেন জুবিন গার্গ।

জুবিনকে নিয়ে এক সাক্ষাৎকারে আবেগঘন মন্তব্য করেছেন চিত্রনায়ক ও প্রযোজক অনন্ত জলিল। এই গানটি যে তাকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দিয়েছে, সে কথা অকপটে স্বীকার করেছেন তিনি।

Advertisements

অনন্ত জলিল বলেন, ‘দেশের ভার্সিটিগুলোতে ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’ গানটা জনপ্রিয়। শিক্ষার্থীরা বিভিন্ন অনুষ্ঠানে গায়, এর সঙ্গে নাচ করে। দেশের সব কলেজের ছেলেমেয়েদের কাছে এই গান মানে এক উন্মাদনার নাম।’

প্রিয় শিল্পীকে হারানোর বেদনা প্রকাশ করে অনন্ত জলিল বলেন, ‘সবাই জানে অনন্ত জলিলের গান ‘ঢাকার পোলা ভেরি ভেরি স্মার্ট’, এই গানের গায়ক জুবিন গার্গ মারা গেছেন, আমি খুবই ব্যথিত।

Advertisements

তিনি জানান, তিনে যেখানেই গেছেন যে দেশেই হোক, সেখানের ছেলে-মেয়েদের মুখে মুখে ‘ঢাকার পোলা’ গান শুনেছেন। কিংবা তারা এই গান তাকে নাচ করতে বলেছেন। তার কথায়, ‘জুবিন গার্গের গাওয়া এই গান আমাকে ফেমাস করেছে।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4zpo
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন