অনিশ্চিত শাবনূরের দুই সিনেমা

- Advertisements -

নাসিম রুমি: গত বছরের এপ্রিলে রঙ্গনা দিয়ে ক্যামেরার সামনে ফিরেছিলেন শাবনূর। শেষ করেছিলেন প্রথম ধাপের শুটিং। এর পর থেকে বন্ধ সিনেমাটির কাজ। চলতি বছরের শুরুতে খবর ছড়িয়েছিল, রঙ্গনা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তবে এ ‘গুজবে’ বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করেছিলেন শাবনূর। নির্মাতাও জানিয়েছিলেন, শিগগিরই শুরু হবে সিনেমার শেষ ভাগের কাজ। ব্যস ওই পর্যন্তই। এখনো সিনেমার শুটিং শুরু করতে পারেননি নির্মাতা আরাফাত হোসাইন।

অনেক বছর ধরেই অস্ট্রেলিয়ায় থাকেন চিত্রনায়িকা শাবনূর। ২০২৩ সালের নভেম্বরে তিন বছর পর দেশে এসে দুই সিনেমার ঘোষণা দিয়েছিলেন অভিনেত্রী। একটি আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’, অন্যটি চয়নিকা চৌধুরীর ‘মাতাল হাওয়া’। দেড় বছর পেরিয়ে গেলেও এখনো শেষ হয়নি কোনো সিনেমার কাজ। দুটি সিনেমা নিয়েই তৈরি হয়েছে অনিশ্চয়তা।

Advertisements

এই মাসের শুরুতে এক দিনের জন্য দেশে এসেছিলেন শাবনূর। অসুস্থ মাকে অস্ট্রেলিয়ায় নিয়ে যেতেই হুট করে এসেছিলেন। তবে সিনেমা নিয়ে কোনো আপডেট জানাননি। এদিকে রঙ্গনা নিয়ে নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে যোগাযোগ করলে প্রতিবারই আশার কথা শোনান তিনি। তবে ঠিক কবে নাগাদ শেষ হবে শুটিং, সেই উত্তর নেই তাঁর কাছে। সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত কি না, প্রশ্ন উঠলেই নির্মাতা জবাব দেন, কোনো একটি চক্র ইচ্ছা করেই গুজব ছড়াচ্ছে। একটি নির্ভরযোগ্য সূএ থেকে জানা গেছে শাবনূরের কারনেই ছবি ২টি নির্মান না হওয়ার সম্ভাবনা বেশী।

Advertisements

এদিকে মাতাল হাওয়া নিয়েও কোনো আশার কথা শোনাতে পারেননি নির্মাতা চয়নিকা চৌধুরী। ঘোষণা করার সময় তিনি জানিয়েছিলেন, কোনো তাড়াহুড়ো নেই তাঁর। সময় লাগলেও একটি ভালো কাজ উপহার দিতে চান। দেড় বছর পরেও সেখানেই আটকে আছেন তিনি। নতুন করে জানালেন, শাবনূরকে তাঁর মতো সম্মান দিয়েই পর্দায় আনবেন তিনি, নয়তো সিনেমাটি করবেন না।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9p28
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন