অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের সৌন্দর্য খুঁজুন: পরীমণি

- Advertisements -

নাসিম রুমি: ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। অভিনয়ের পাশাপাশি স্যোশাল মিডিয়াতে তার সরব উপস্থিতি সব সময়ই নজর কাড়ে ভক্তদের। তবে মাঝেমধ্যেই তাকে পড়তে হয় নেটিজেনদের একাংশের কটাক্ষের মুখে।

এবার সেই সমালোচকদের উদ্দেশ্য করেই যেন এক দীর্ঘ বার্তা দিলেন এই নায়িকা। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে গতকাল একটি পোস্ট শেয়ার করে পরীমণি লিখেন, ‘বুঝেন, খুশি থাকেন। অন্যের সৌন্দর্য বা বয়স নিয়ে না ভেবে নিজের জীবনের বেঁচে থাকা সৌন্দর্যটুকু খুঁজে তা উপভোগ করতে শিখুন। জীবন ছোট-বড় বলে কিছু নেই। এ জীবন কিন্তু অনিশ্চিত।’

Advertisements

সমালোচকদের নেতিবাচক মানসিকতাকে ইঙ্গিত করে তিনি আরও লিখেন, ‘তাই মনের কুৎসিত দিয়ে সুন্দর কিছু দেখতে না-পারার যে ব্যর্থতা, তাদের জন্য আমার মোটেও খারাপ লাগছে না। বরং আমি আমার জীবনের সুন্দর আলোয় নিজেকে দেখতে জানি।’

Advertisements

পোস্টের একেবারে শেষে নিজেকে নিয়ে গর্ববোধ করে তিনি বলেন, ‘আমি একটা পরী।’ ভক্তরা তার এই আত্মবিশ্বাসী বার্তার প্রশংসা করছেন। অনেকে বলছেন, যারা অকারণে মানুষের বয়স বা ব্যক্তিগত বিষয় নিয়ে ট্রল করেন, এই পোস্ট তাদের জন্য একটি যুতসই জবাব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/iiao
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন