অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান: এক সিনেমায় শাহরুখ, সালমান ও হৃত্বিক

- Advertisements -

নাসিম রুমি: এর আগে কখনই বলিউডের এই তিন সুপারস্টারকে এক সিনেমায় দেখা যায়নি। যদিও তাদের প্রত্যেকের রয়েছে আলাদা ফ্যানবেজ। শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশনের সিনেমার প্রতি বলিউডপ্রেমীদের থাকে সবচেয়ে বেশি আগ্রহ। তবে তাদের একসঙ্গে সিনেমায় দেখার সাধ পূরণ হয়নি কখনই।

অবশেষে ভক্তদের অপেক্ষার অবসান হচ্ছে। ভারতীয় বেশ কিছু গণমাধ্যমের দাবি, একসঙ্গে সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তারা।

Advertisements

বলিউডে স্পাই ঘরানার সিনেমার জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। কিছু দিন আগে ‘পাঠান’ সিনেমায় শাহরুখ খানকে এমন ভূমিকায় দেখা গেছে। ‘টাইগার জিন্দা হ্যায়’ সিনেমাতে সালমান খানও ছিলেন একজন স্পাই পুলিশ অফিসারের ভূমিকায়। অন্যদিকে ‘ওয়ার’ সিনেমায় হৃত্বিকের চরিত্র তো আইকনিক রূপ ধারণ করেছে। এরই মধ্যে ‘ওয়ার’ সিনেমার স্ক্রিপ্টিংয়ের কাজ শেষ হয়েছে। শোনা যাচ্ছে, ‘ওয়ার টু’তে একসঙ্গে অভিনয় করবেন শাহরুখ খান, সালমান খান ও হৃত্বিক রোশন।

যশরাজ ফিল্মস থেকে জানানো হয়েছে, ‘ওয়ার টু’ সিনেমার চিত্রনাট্য লেখার কাজ শেষ হয়েছে। আদিত্য চোপড়া ও শ্রীধর রাঘবন এর স্ক্রিপ্ট লিখেছেন। চলতি বছরের শেষ দিকে ছবির দৃশ্য ধারণ শুরু হবে। ছবির প্রথম কিস্তিতে হৃত্বিক রোশন তো ছিলেনই। এবার সালমান খান ও শাহরুখ খানের কাছেও প্রস্তাব পাঠানো হয়েছে। যদি তারা রাজি হন, তাহলে ভক্তদের জন্য দারুণ কিছু অপেক্ষা করছে। আশা করছি, সবাইকে ইতিবাচক কিছু জানাতে পারব।’

Advertisements

যশরাজের এমন সংবাদে নড়েচড়ে বসেছে গণমাধ্যমগুলো। কারণ এমনটা হওয়া যে অবাস্তব কিছু নয়, তা মানছেন অনেকেই। ‘পাঠান’ সিনেমায় শাহরুখের সঙ্গে একটি বড় অংশে অভিনয় করেছেন সালমান খান। অন্যদিকে হৃত্বিকের সঙ্গে শাহরুখের রয়েছে ভালো সম্পর্ক।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mxpg
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন