English

26 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ১৫, ২০২৬
- Advertisement -

অভিনয় না করেও ‘ধুরন্ধর’-এর জন্য কোটি টাকা পেয়েছেন সানি দেওল

- Advertisements -

নাসিম রুমি: বক্সঅফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’। গত কয়েক বছরের সমস্ত নজির ভেঙে দিয়েছে আদিত্য ধর পরিচালিত এই ছবি। অভিনেতারাও প্রশংসিত। রণবীর সিংহ নাকি এই চরিত্রের জন্য ৩০ থেকে ৫০ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন। অন্য অভিনেতারাও বড় অঙ্কের পারিশ্রমিক নিয়েছেন। কিন্তু সানি দেওল কি অভিনয় না করেই কোটি টাকা পেয়েছেন ‘ধুরন্ধর’ ছবির জন্য? কিন্তু কেন?

‘ধুরন্ধর’ ছবিতে বেশ কিছু সংলাপ রয়েছে যা বিশেষ ভাবে সাড়া ফেলেছে। তার মধ্যে অন্যতম হল ‘ঘায়েল হুঁ, ইসিলিয়ে ঘাতক হুঁ।’ ‘ঘায়েল’ ও ‘ঘাতক’ এই ছবি দু’টিতে অভিনয় করেছিলেন সানি। অভিনেতার সফল ছবিগুলির মধ্যে এই দু’টি অন্যতম। এই ছবি দু’টির নাম ব্যবহার করার জন্য তাঁকে কি ‘রয়্যালটি’ অর্থাৎ স্বত্ব দিয়েছেন নির্মাতারা? এই প্রশ্নের উত্তরে সানি সাক্ষাৎকারে জানান, তিনি টাকা দাবী করিনি,, তবুও পেয়েছেন। তাঁর বক্তব্য, “আসলে পরিচালক আমার অনুরাগী। আমার ছবি উনি দেখেছেন। ‘ঘায়েল’, ‘ঘাতক’ এই ছবিগুলি উনি দেখেছেন। তাই আমার মনে হয়, শ্রদ্ধার জায়গা থেকেই এই ছবির নামগুলো উনি ব্যবহার করেছেন ওই সংলাপে। পুরো বিষয়টাই আমার খুব মিষ্টি লেগেছে।”

‘ধুরন্ধর’-এর কিছু দিন পরেই মুক্তি পায় সানি দেওলের ছবি ‘বর্ডার ২’। সেই ছবিও বক্সঅফিসে ভাল ফল করেছে। এখনও পর্যন্ত ৩১৮ কোটি টাকার ব্যবসা করেছে এই ছবি। এখনও এই ছবি চলছে।

আগামী দিনে সানির হাতে রয়েছে বেশ কিছু ছবি। তাদের মধ্যে অন্যতম ‘গবরু’, ‘লাহোর ১৯৪৭’, ‘ইক্কা’, ‘রামায়ণ’। অন্য দিকে ‘ধুরন্ধর ২’ মুক্তি পাচ্ছে আগামী ২৬ মার্চ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sgej
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন