অভিনেতা অন্নু কাপুর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে

- Advertisements -

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা অন্নু কাপুর। তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বুকে ব্যথা অনুভূত হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয় অভিনেতাকে।

অন্নু কাপুর দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পরিবার সূত্রে জানা গেছে, হঠাৎই বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা।

Advertisements

এদিকে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়, এখন অনেকটাই সুস্থ রয়েছেন অভিনেতা। বৃহস্পতিবার সকাল ৭টা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। আপাতত কিছু দিন হাসপাতালেই রাখা হবে তাকে।

Advertisements

উল্লেখ্য, হিন্দি বড় পর্দার জনপ্রিয় অভিনেতা অন্নু ৷ ওয়েব সিরিজ থেকে বড় পর্দায় তার অভিনয়ে মুগ্ধ দর্শক। ‘মিস্টার ইন্ডিয়া’ থেকে ‘জলি এল এল বি ২’-সহ একাধিক সিনেমায় তিনি অভিনয় করেছেন। ‘ভিকি ডোনর’ ছবির জন্য জাতীয় পুরস্কারে সম্মানিত হন অন্নু। এর পর ‘ড্রিম গার্ল-২’ সিনেমায় দর্শক অন্নুকে দেখবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nkrl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন