অভিষেকের উপস্থাপনা দেখবেন না ঐশ্বরিয়া

- Advertisements -

নাসিম রুমি: এবারের আইফা-২০২৩-এর সঞ্চালকেরি ভূমিকায় দেখা যাবে অভিষেক বচ্চন ও ভিকি কৌশলকে। আর সেজন্যই দুবাই পৌঁছেছেন অভিষেক। তবে এবার স্বামীর সঙ্গে সেখানে গেলেন না ঐশ্বরিয়া রাই বচ্চন। মুম্বাইতেই রয়েছেন তিনি। যাননি মেয়ে আরাধ্যাও।

তাদের অনুপস্থিতির জন্য দুবাই পৌঁছেই প্রশ্নের মুখোমুখি হতে হয় অভিষেক বচ্চনকে। এ বিষয়ে অভিষেক বচ্চন বলেন, আরাধ্যার স্কুল রয়েছে। আর সে কারণেই এবার ঐশ্বর্য আইফার অনুষ্ঠানে তাদের সঙ্গে থাকতে পারবেন না। তাই অভিষেক দুবাই পৌঁছে গেলেও ঐশ্বর্য ও আরাধ্যা মুম্বাইতেই রয়েছেন।

Advertisements

এদিকে কিছুদিন আগেই ৭৬তম কান চলচ্চিত্র উৎসবে মা ঐশ্বর্য রাই বচ্চনের সঙ্গে পৌঁছেছিলেন আরাধ্যাও। তখন অবশ্য অভিষেক যাননি, মেয়েকে নিয়ে একা-ই সেখানে গিয়েছিলেন ‘রাই’সুন্দরী।

উল্লেখ্য, মা হওয়ার পর নিজের ক্যারিয়ারের থেকেও বেশি মেয়েকেই গুরুত্ব দিতে দেখা যায় প্রাক্তন মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাই বচ্চনকে। যেখানেই যান মেয়েকে সঙ্গে করে নিয়ে বের হন তিনি। বেশকিছু সাক্ষাৎকারে ঐশ্বর্য নিজেও বলেছেন বর্তমানে ক্যারিয়ারের থেকেও তার কাছে আরাধ্যাকে সুন্দর করে বড় করে তোলাই বেশি গুরুত্বপূর্ণ। মেয়ের পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়, সে কারণেই এবার আইফায় যাননি তিনি।

Advertisements

এদিকে অভিষেক, ভিকি ছাড়াও আইফা অ্যাওয়ার্ডের যোগ দিতে দুবাই পৌঁছেছেন সালমান খান। অনুষ্ঠানে জ্যাকলিন ফার্নান্দেজ, বরুণ ধাওয়ান এবং কৃতি শ্যাননের সঙ্গ দেবেন তিনি। নোরা ফাতেহি, রাকুল প্রীত সিংও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5qax
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন