English

24 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ৬, ২০২৬
- Advertisement -

অমিতাভ-ঐশ্বর্যের সঙ্গে যে তুলনায় বিব্রত অভিষেক!

- Advertisements -

নাসিম রুমি: বলিউড অভিনেতা অভিষেক বচ্চনের গতকাল ছিলো জন্মদিন। দেখতে দেখতে ৫০ বছরে পৌঁছে গেলেন অমিতাভপুত্র। অন্যদিকে অভিনয়জীবনেরও ২৫ বছর হয়ে গেছে তার। কিন্তু আজও বাবা অমিতাভ বচ্চনের সঙ্গে তুলনা হতে হয় তাকে। এখনো নিন্দুকদের কথা শুনতে হয় অভিষেক বচ্চনকে। ২০০০ সালে ‘রিফিউজি’ সিনেমা দিয়ে অভিনয়ের পথচলা শুরু। এরপর থেকে নানা চড়াই-উতরাইয়ের মধ্য দিয়ে কেটে গেছে তার সফর।

অভিষেকের প্রথম পরিচয়— তিনি বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনের ছেলে। বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চনের ছেলে। শুধু বাবা নয়, স্ত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের সঙ্গেও তুলনা করা হয় তাকে। এ প্রসঙ্গে একবার অভিষেক বলেছিলেন, এই সফর কখনই সহজ নয়। তবে এখন আমার অভ্যাস হয়ে গেছে।

তিনি বলেন, বাবার সঙ্গে তুলনা করা হচ্ছে মানে, সবচেয়ে সেরার সঙ্গেই আমাকে তুলনা করা হচ্ছে। আর সবচেয়ে সেরার সঙ্গে তুলনার অর্থ— আমি নিশ্চয়ই এই যোগ্য নামগুলোর মধ্যে জায়গা তৈরি করে নিতে পেরেছি। আমি বিষয়টিকে এভাবেই দেখি।

আর ভক্ত-অনুরাগীদের মতে, অভিনয়দক্ষতা বুঝতে হলে অভিষেকের এ ছবিগুলো দেখতেই হবে। নির্দিষ্ট কয়েকটি সিনেমায় অভিষেকের অভিনয় বহুল প্রশংসিত হয়েছে।

১. ‘যুবা’ সিনেমা

২০০৪ সালে ‘যুবা’ সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় লল্লন সিংয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক বচ্চন। এ সিনেমা অভিষেকের সফরের মোড় ঘুরিয়ে দিয়েছিল বলে মনে করা হয়। কলকাতার বস্তির বাসিন্দা লল্লন সিংহ স্বভাবে হিংস্র ও ঠোঁটকাটা। নিজেকে এ চরিত্রের জন্য ভেঙেচুরে দিয়েছিলেন অভিষেক। বিপরীতে অভিনয় করেছিলেন রানি মুখার্জি। দুজনের রসায়নও সাড়া ফেলে দিয়েছিল।

২. ‘গুরু’ সিনেমা

২০০৭ সালে গুরু সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় অভিষেকের চরিত্রের নাম গুরুকান্ত দেসাই ওরফে গুরু। শিল্পপতি ধীরুভাই আম্বানির জীবন নিয়ে এ সিনেমা তৈরি বলে শোনা যায়। চরিত্রটি উচাকাঙ্ক্ষী এবং তার ক্ষুরধার বুদ্ধি। এ চরিত্রেও একেবারে অন্যভাবে নিজেকে তুলে ধরেছিলেন অভিষেক। অভিনয়ের জন্য প্রশংসিত হন বিভিন্ন মহলে। বিপরীতে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

৩. ‘দসবি’ সিনেমা

২০২২ সালে দসবি সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় গঙ্গারাম চৌধুরী নামের এ চরিত্রে অভিষেকের অভিনয় দেখার মতো বলে দাবি ভক্ত-অনুরাগীদের। জাট রাজনীতিবিদ গঙ্গারাম শিক্ষাক্ষেত্রের দুর্নীতিতে অভিযুক্ত হন এবং বিচারবিভাগীয় হেফাজতে রাখা হয় তাকে। এ চরিত্রের জন্য চেহারাতেও বদল এনেছিলেন অভিষেক। সেই চরিত্রের সঙ্গে হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী ওমপ্রকাশ চৌটালার মিল রয়েছে বলে শোনা যায়।

৪. ‘আই ওয়ান্ট টু টক’ সিনেমা

২০২৪ সালে আই ওয়ান্ট টু টক সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় অভিষেকের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ঐশ্বরিয়ার সঙ্গে বিবাহবিচ্ছেদের জল্পনা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে মুক্তি পায় এ সিনেমাটি। অর্জুন সেন নামে এক ‘সিঙ্গেল ফাদার’-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। চরিত্রের জন্য ওজনও বাড়িয়েছিলেন বেশ কিছুটা।

৫. ‘কালীধর লাপতা’ সিনেমা

২০২৫ সালে কালীধর লাপতা সিনেমা মুক্তি পায়। এ সিনেমায় মধ্যবয়সি ব্যক্তি কালীধরের চরিত্রে অভিনয় করেছেন অভিষেক বচ্চন। পরিবারের বড় ছেলে সে। দুই ভাইয়ের দেখভাল করতেই জীবন কেটেছে তার। প্রয়োজনে নিজের স্বপ্নও ত্যাগ করেছেন। অবশেষে স্মৃতিভ্রম হয় তার। তখন সেই ভাইয়েরাই কালীধরকে বোঝা হিসাবে দেখতে শুরু করে। সিনেমাটি সমালোচকমহলে প্রশংসিত হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hq3w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন