English

27 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৬, ২০২৬
- Advertisement -

অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ বানানোর সমালোচনা করলেন পিয়া

- Advertisements -

জাপানের ইচিকাওয়া সিটি চিড়িয়াখানার মা-হারা একটি বাচ্চা বানরের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। ভিডিওটিতে দেখা যায়, ছোট্ট বানরটি একটি নরম খেলনাকে জড়িয়ে ধরে আছে—যেন সেটাই তার একমাত্র আশ্রয়। এই আবেগঘন দৃশ্য নাড়িয়ে দিয়েছে মডেল, আইনজীবী ও অভিনেত্রী পিয়া জান্নাতুলকেও।

তবে এই অসহায় প্রাণীর গল্পকে ঘিরে কিছু ব্র্যান্ডের প্রচারণামূলক কৌশলে ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।

এক ফেসবুক পোস্টে পিয়া লিখেছেন, ‘দেখলাম ও একটা নরম খেলনা জড়িয়ে ধরে থাকে। ভিডিওটা দেখে খারাপ না লেগে পারে না। একটা ছোট্ট প্রাণী শুধু একটু আদর খুঁজছে। কিন্তু এরপর যেটা হলো, সেটা ভালো লাগেনি।
অনেক ব্র্যান্ড ওর নাম ট্যাগ করা শুরু করল, নিজের প্রোডাক্টের সঙ্গে ওর গল্প জুড়ে দিল।’ 

অসহায় প্রাণীর কষ্টকে ‘কনটেন্ট’ বানানোর প্রবণতার সমালোচনা করে তিনি বলেন, ‘ইমোশনাল কথা লিখে মার্কেটিং করা হচ্ছে। মানে একটা বাচ্চা প্রাণীর কষ্টও এখন কনটেন্ট। এটা খুব স্বার্থপর মনে হয়।অসহায় প্রাণীর আবেগকে নিজের লাভের জন্য ব্যবহার করা ঠিক না।’

 

পবিত্র রমজানের প্রসঙ্গ টেনে তিনি আরো লেখেন, ‘আমরা রোজা রেখে বুঝি খিদা কী জিনিস। ইফতারের আগে পেটের কষ্টটা অনুভব করি। তাহলে ভাবুন, রাস্তায় থাকা প্রাণীগুলো যারা প্রতিদিন না খেয়ে থাকে, তাদের কেমন লাগে?’

সর্বশেষে তিনি ভক্তদের উদ্দেশে আহ্বান জানান, এই রমজানে শুধু ইবাদতেই নয়, অসহায় প্রাণীদের প্রতিও যেন মানবিক দায়িত্ববোধ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়।

তিনি লেখেন, ‘দয়া করে একটু মানবিক হই। সম্ভব হলে একটু খাবার দিই, একটু খেয়াল রাখি।’

The short URL of the present article is: https://www.nirapadnews.com/t3r2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন