English

20 C
Dhaka
বুধবার, মার্চ ৪, ২০২৬
- Advertisement -

আইটেম গানে নেচে হইচই ফেলে দিয়েছেন কীর্তির

- Advertisements -

নাসিম রুমি: দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী কীর্তি সুরেশ। এবার বলিউডে আবেদনময়ী আইটেম গানে নেচে হইচই ফেলে দিয়েছেন নেটদুনিয়ায়। যারা দর্শক, তারা জানেন এটা দক্ষিণী সিনেমা ইন্ডাস্ট্রিতে কতটা অস্বাভাবিক ঘটনা। তবে অস্বাভাবিক হলেও সেটিই ঘটেছে এবার। এক গান দিয়েই হুলুস্থুল ফেলে দিয়েছেন কীর্তি। পিঙ্কভিলা অবলম্বনে বিস্তারিত জেনে নেওয়া যাক ছবিতে।

২৫ নভেম্বর ‘বেবি জন’ সিনেমার প্রথম গান ‘নাইন মাটাক্কা’র ট্রেইলার মুক্তি পেয়েছে। গানটিতে আবেদনময় রূপে দেখা গেছে অভিনেত্রীকে। গানটি মুক্তির পর থেকেই অন্তর্জালে প্রশংসা পাচ্ছেন তিনি। অনেকে গানটিকে মুক্তি পাওয়া ‘পুষ্পা ২’ সিনেমার বহুল প্রতীক্ষিত আইটেম গানের চেয়েও এগিয়ে রাখছেন নেটিজেনরা। অনেক ভক্ত গানের ভিডিওর নিচে মন্তব্য করেছেন, কীর্তিকে যে এভাবে পরিচালক হাজির করবেন, তারা ভাবতেই পারেননি।

এদিকে অভিনেত্রী কীর্তি সুরেশের মা ও বাবা দুজনই সিনেমার মানুষ। বাবা জি সুরেশ কুমার সিনেমা প্রযোজক, আর মা মেনাকা অভিনেত্রী। ২০০০ সালে শিশুশিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু হলেও নায়িকা হিসেবে কীর্তি সুরেশের অভিষেক হয় ২০১৩ সালে। ক্যারিয়ারজুড়ে সু–অভিনেত্রী হিসেবে আলাদা একটি পরিচিতি আছে কীর্তির। রোমান্টিক নায়িকা হিসেবে অভিনয় করেছেন তিনি। আবার শৈল্পিক ঘরানার সিনেমায় নানা নিরীক্ষাধর্মী ছবিও করেছেন কীর্তি।

কীর্তি ২০১৮ সালে ‘মহানটী’ সিনেমায় দুর্দান্ত অভিনয়ের জন্য জিতেছেন জাতীয় পুরস্কার। এ অভিনেত্রী এখন আলোচনায় বড়দিনে মুক্তির অপেক্ষায় থাকা হিন্দি সিনেমা ‘বেবি জন’ দিয়ে। কালিস পরিচালিত এ ছবিতে তাকে বরুণ ধাওয়ানের স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/zrg9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন