English

25.4 C
Dhaka
রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
- Advertisement -

আইনি জটিলতায় ‘হেরা ফেরি ৩’

- Advertisements -

নাসিম রুমি: বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজি ‘হেরা ফেরি’ আবারও আলোচনায়—তবে নতুন সিনেমার কারণে নয়, আইনি জটিলতায়। অক্ষয় কুমার, পরেশ রাওয়াল ও সুনীল শেঠিকে নিয়ে নির্মাণাধীন ‘হেরা ফেরি ৩’ এখন স্বত্বসংক্রান্ত বিরোধে আটকে গেছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রযোজক ফিরোজ নাদিয়াদওয়ালার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’। সংস্থাটির পক্ষে দক্ষিণী প্রযোজক জিপি বিজয়কুমারের দাবি, ২০২২ সালেই তিনি প্রযোজক রামোজি রাও স্পিকিংয়ের কাছ থেকে ‘হেরা ফেরি’ সিনেমার স্বত্ব কিনে নিয়েছেন। ফলে এ ফ্র্যাঞ্চাইজির স্বত্ব ফিরোজ নাদিয়াদওয়ালার নয় বলেই তার বক্তব্য।

বিজয়কুমারের আরও দাবি, ফিরোজ নাদিয়াদওয়ালা কেবল ২০০৬ সালে মুক্তিপ্রাপ্ত একটি সিক্যুয়েল নির্মাণের অধিকার পেয়েছিলেন। এরপর ‘হেরা ফেরি’ সিরিজের নতুন কোনো সিক্যুয়েল বা প্রিক্যুয়েল বানানোর অধিকার তার ছিল না। সে ক্ষেত্রে তিনি কীভাবে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব বিক্রি করলেন—সেই প্রশ্নই তুলেছেন তিনি।

উল্লেখযোগ্য বিষয় হলো, এর আগেই ফিরোজ নাদিয়াদওয়ালার কাছ থেকে ‘হেরা ফেরি ৩’-এর স্বত্ব কিনেছিল অক্ষয় কুমারের প্রযোজনা সংস্থা। দুই পক্ষের যোগাযোগের পরই স্বত্ব বিতর্কটি প্রকাশ্যে আসে। যদিও অক্ষয়ের প্রযোজনা সংস্থার দাবি, সমস্ত আইনগত প্রক্রিয়া মেনেই তারা ফিরোজের কাছ থেকে সিনেমাটির স্বত্ব নিয়েছে।

তবে ‘সেভেন আর্টস ইন্টারন্যাশনাল লিমিটেড’-এর বক্তব্য, যার কাছে স্বত্ব বিক্রির আইনগত অধিকারই নেই, তিনি কীভাবে সেই স্বত্ব হস্তান্তর করতে পারেন? এ কারণেই আইনি জটিলতায় ফিরোজ নাদিয়াদওয়ালার পাশাপাশি অক্ষয় কুমারও জড়িয়ে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এ পরিস্থিতিতে আপাতত ‘হেরা ফেরি ৩’-এর শুটিং স্থগিত রাখা হয়েছে। আইনি সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত সিনেমাটির ভবিষ্যৎ অনিশ্চিত বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1bib
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন