আই লাভ মেসি: পরীমনি

- Advertisements -

নাসিম রুমি: সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা দল ও মেসির প্রতি গভীর ভালোবাসার কথা জানিয়েছেন পরীমনি।

ঢালিউডের আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনি আবারও আলোচনায়। তবে এবার কোনো বিতর্ক বা ব্যক্তিজীবনের কারণে নয়, বরং ফুটবল ও নিজের প্রিয় তারকা লিওনেল মেসিকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

Advertisements

রূপালী পর্দার কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি নিজের গভীর ভালোবাসার কথা জানিয়েছেন পরীমনি।

প্রিয় দল নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘আমি আর্জেন্টিনা। আমি আজীবনের আর্জেন্টিনা। আই লাভ মেসি।’

শুধু দল নয়, ফুটবল জাদুকর লিওনেল মেসির প্রতিও নিজের আবেগের কথা অকপটে প্রকাশ করেছেন এই অভিনেত্রী। পরীমনি বলেন, ‘আমি মেসির ডাইহার্ড ফ্যান। তার নাম শুনলেই আমার হার্টবিট বেড়ে যায়।’

Advertisements

তার এমন মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে নতুন আলোচনা ও উচ্ছ্বাস।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/talq
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন