English

23 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

আজীবন সম্মাননায় ভূষিত রেখা

- Advertisements -

নাসিম রুমি: সৌদি আরবের জেদ্দায় চলছে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পঞ্চম আসর। গত ৪ ডিসেম্বর শুরু হয়েছে এই উৎসব। শেষ হবে আসছে ১৩ ডিসেম্বর। এবারের আসরে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী রেখা।

অভিনেত্রী রেখা রোববার (৭ ডিসেম্বর) উৎসবে উপস্থিত ছিলেন। এই উপলক্ষে ১৯৮১ সালে মুক্তিপ্রাপ্ত তার কালজয়ী চলচ্চিত্র ‘উমরাও জান’ এর বিশেষ প্রদর্শনী হয়। ট্রেজার স্ট্যান্ড সেকশনে সিনেমাটি দেখানো হয়েছে। যেখানে ইতিহাসে বিশেষ ছাপ রেখে যাওয়া, পুনরুদ্ধার করে পুণরায় প্রদর্শিত সিনেমাগুলো স্থান পায়।

প্রদর্শনীর সময় উপস্থিত ছিলেন সিনেমার পরিচালক মুজাফফর আলী। পাশাপাশি স্মরণ করা হয় প্রখ্যাত সুরকার খয়্যামের পরিবারকে। যার সঙ্গীত এই চলচ্চিত্রে অনন্য মাত্রা যোগ করেছিল।

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে রেখা বলেন, আমি খুব বেশি কথাবার্তা বলি না। ‘উমরাও জান’-এ আমার সংলাপও চোখের ভাষায় প্রকাশ পেয়েছিল। মা সবসময় বলতেন- নিজের অর্জন নিয়ে কথা বলো না, এমন জীবন বেছে নাও, যা দেখে মানুষ কিছু শিখতে পারে। আমি বুঝেছি কী করা উচিত নয়। তাই এই উৎসবে আসার সুযোগ হাতছাড়া করিনি।

তিনি আরও বলেন, নীরবতার শক্তি শব্দের চেয়েও বেশি। আজকের এই মুহূর্ত আমি উৎসর্গ করছি আমার ভক্ত, বন্ধু ও পরিবারকে। সবকিছু শব্দে নয়, ভালোবাসায় ঘটে- আর সেই ভালোবাসা নীরব হয়েও প্রবল।

‘উমরাও জান’ মুক্তি পেয়েছিল ১৯৮১ সালের ২ জানুয়ারি। ২০২৫ সালের ২৭ জুন সিনেমাটি ফোকে রিস্টোরড ভার্সনে পুণরায় মুক্তি পায়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/96zc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন